বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরের নলডাঙ্গা চুরি-ছিনতায়ের অভয়াশ্রমে পরিনত হয়েছে

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ সূর্যের আলো ফুটতেই কালো পোশাকে কয়েকজন ব্যাক্তি সাথে শক্তিশালী টর্স লাইট,বাইক,অস্ত্র নিয়ে হাজির হয় সড়কে। হঠাৎ গতিরোধ করে দাঁড়ালে বুঝবেন,সামনে স্বয়ং যমদূত! নিশ্চিত মৃত্যু অথবা কাছাকাছি নিয়ে যাবে আপনাকে। নাটোর অঞ্চলে ভোর হলেই এমন যমদূতবাহী বাইক ঘুরে বেড়াচ্ছে সড়ক গুলোতে। জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা ও প্রকাশ্যে সবকিছু […]

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৫, ২০:৩৬

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

সূর্যের আলো ফুটতেই কালো পোশাকে কয়েকজন ব্যাক্তি সাথে শক্তিশালী টর্স লাইট,বাইক,অস্ত্র নিয়ে হাজির হয় সড়কে। হঠাৎ গতিরোধ করে দাঁড়ালে বুঝবেন,সামনে স্বয়ং যমদূত! নিশ্চিত মৃত্যু অথবা কাছাকাছি নিয়ে যাবে আপনাকে।

নাটোর অঞ্চলে ভোর হলেই এমন যমদূতবাহী বাইক ঘুরে বেড়াচ্ছে সড়ক গুলোতে।

জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা ও প্রকাশ্যে সবকিছু ছিনতাই করছে এই চক্রটি। প্রতিটা কথায় গুনে গুনে একেকটি অস্ত্রের আঘাত করে তারা। অধিকাংশ ঘটনাই ঘটেছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে।

অস্ত্রের মুখে অনেকটা ফিল্মি স্টাইলে সবকিছু ছিনিয়ে নিয়ে চোখের নিমির্ষে ছটকে পরে তারা।

ধারনা করা হচ্ছে,সুদক্ষ পেশাদার সন্ত্রাসীরাই ছিনতাইয়ের সাথে জড়িত। পুলিশ বলছে,তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। পুলিশি টহল জোরদার করা হইয়েছে।

ঘটনার শুরু গত ৩ অক্টোবর মঙ্গলবার। ওইদিন সন্ধ্যার পর নাটোর সদরের আমহাটির 

রিদাওয়ানুল ইসলাম বন্ধুদের সাথে নাটোর থেকে পাটুল হালতি বিলে ঘুরতে আসে ঘোরাঘুরি শেষ বাড়ি যাওয়ার পথে রাত ৯টার দিকে বরকিমারা ব্রিজের পাশেই তিনজন লোক পথরোধ করে মারপিট করে

এবং হাত পা বেঁধে রেখে তাদের কাছে থাকা নীল কালার ১৫০ সি সি পালসার মোটরসাইকেল,একটি আইফোন,একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,নগদ টাকা ছিনিয়ে নেয়।

১৬ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারি ব্রীজ ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ,ও বুড়িরভাগ এলাকায় একই ঘটনা ঘটে।

এসব এলাকায় পাট ও মাছ ব্যবসায়ী মাজদুল,রতন আলী,কাশেম মিনাসহ কয়েকজনের কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা ও সবার মোবাইল ফোন ছিনতাই করা হয়।

১৮ অক্টোবর মোছাঃ রোজিনা আক্তার আলো নামের একজন গৃহবধু সিংড়া বাবার বাড়ি থেকে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল শ্বশুরবাড়িতে আসার সময় নলডাঙ্গার বুড়িদহ এলাকায় অটো আটকিয়ে vivo অ্যান্ড্রয়েড ফোন ও ভ্যানিটি ব্যাগ সহ নগদ ৫০০০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

২২ অক্টোবর উপজেলার মাধনগর ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ এলাকায় মাছ ব্যবসায়ী- আতারুল,নজরুল ও সোহেল হোসেনের ২৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী জিয়াউর রহমান, জানান,এসব হামলা ও ছিনতাইয়ের আরেকটি বিষয়ে মিল রয়েছে। তা হচ্ছে অধিকাংশ ব্যাক্তিই ব্যবসায়ী।

চক্রটি বর্তমান সরকারকে অস্থিতিশীলতে ফেলতে ও সমাজকে ধবংসের দিকে নিয়ে যেতে চক্রটি পরিক্ল্পনা করেই এসব কাজ করছে। এসব অর্পকম বন্ধ করতে প্রসাশনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সচেতর মহল।

মঙ্গলবার (১৮ ফ্রেবুয়ারি) রাতে উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে। পূর্ব মাধনগর গ্রামের কৃষক সবুজ সরদার ও বকুল সরদারের বৈদ্যুতিক সেচ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

আর আগে এক সপ্তাহ আগে উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। পরে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে চোর চক্রের দেওয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবিকৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরত দেয় চোর চক্র।

তার এক সপ্তাহ পরেই মঙ্গলবার(২৫ ফ্রেবুয়ারি) জানালার গ্লাস খুলে চুরির ঘটনা ঘটেছে,পরিবেশ কর্মী ও সাংবাদিক ফজলে রাব্বীর বাসায়। এসময় একটি স্মাট ফোন ও নগদ ৩০ হাজার টাকা চুরির করে নিয়ে যায় চোরচক্র।

তার দুদিন পরেই রাতে পূর্ব মাধনগর গ্রামের কৃষক ভোলু মোল্লার গোয়াল ঘরের বেড়া খুলে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের-দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বুধবার(৫ মার্চ) উপজেলার বাসুদেবপুর বাজারে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আতিকুর রহমান তালুকতারের মার্কেটের ভেতর থেকে,সেই মার্কেটের ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এছাড়া সম্প্রতি উপজেলার,দূর্লভপুর,পূর্ব সোনাপাতিল,পিপরুল,মাধনগর ভট্টপাড়া এলাকায় মোটর সাইকেল,বেশ কিছু ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল চুরির ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,এসব ঘটনায় ভুক্তভোগিরা লিখিত অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করা হচ্ছে,গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।