দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বিত এ অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে অভিযানে সহায়তা করলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযান সম্পর্কে তথ্য ও সংবাদ প্রচারে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। র্যাব জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদভাবে পুরস্কার দেওয়া হবে।
হারানো অস্ত্র সম্পর্কে যেকোনো তথ্য জানাতে র্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
হটলাইন নম্বরগুলো হলো—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।
এ ছাড়া উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এসব তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।