মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ফের উত্তপ্ত বিলাসপুর : খামার থেকে হাতবোমা উদ্ধার

সানজিদ মাহামুদ সুজন, জেলা প্রতিনিধি,শরীয়তপুর কয়েকমাস পরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শরীয়তপুরের জাজিরার “ব্রাহ্মণবাড়িয়া” খ্যাত “বিলাসপুর” ইউনিয়ন। মঙ্গলবার (২১-জানুয়ারি) দুপুরে বিলাসপুরের বুধাইর হাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ তাজন গ্রুপ এর সাথে নাসির মেম্বার গ্রুপের উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় দুইটি হাতবোমা বিস্ফোরণের ফলে দুইজন পথচারী সামান্য আহত হলেও বিশেষভাবে উল্লেখযোগ্য তেমন কোন হতাহতের […]

নিউজ ডেস্ক

২১ জানুয়ারী ২০২৫, ১৮:১৩

সানজিদ মাহামুদ সুজন, জেলা প্রতিনিধি,শরীয়তপুর

কয়েকমাস পরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শরীয়তপুরের জাজিরার “ব্রাহ্মণবাড়িয়া” খ্যাত “বিলাসপুর” ইউনিয়ন। মঙ্গলবার (২১-জানুয়ারি) দুপুরে বিলাসপুরের বুধাইর হাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ তাজন গ্রুপ এর সাথে নাসির মেম্বার গ্রুপের উত্তেজনা দেখা দেয়।

এই ঘটনায় দুইটি হাতবোমা বিস্ফোরণের ফলে দুইজন পথচারী সামান্য আহত হলেও বিশেষভাবে উল্লেখযোগ্য তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা যায়।

ঘটনার পরে জাজিরা থানা পুলিশ সৈয়দ তাজন এর বাড়ির গরুর খামার হতে একটি কালো বালতিতে থাকা ৭ টি হাতবোমা উদ্ধার করেছে। তবে প্রথমে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেয়া হবে বলে জানালেও পরবর্তীতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে সৈয়দ তাজন এর বাড়ির সামনে পাকা রাস্তায় হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়। এছাড়া স্থানীয় জনসাধারণের উপস্থিতিতেই জাজিরা থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর এম এ সালামের নেতৃত্বে জাজিরা থানা পুলিশের একটি টিম হাতবোমা গুলো উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে দোকানিদের মধ্যে হওয়া সামান্য ঝামেলাকে কেন্দ্র করে সৈয়দ তাজন ইসলামের বাড়িতে তাদের লোকজন হাতবোমা নিয়ে বাড়ির সামনে রাস্তায় একটি এবং বাড়ির

পেছন সাইটে প্রতিবেশী নাসির মেম্বারের বাড়ির দিকে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এরপর চতুর্দিক থেকে তাদের বাড়ি ঘিরে রাখে স্থানীয়রা, যার ফলে উদ্ধারকৃত হাতবোমা সেখান থেকে সরাতে পারেনি তারা।

নাসির মেম্বার বলেন, আমি শরীয়তপুর আদালতে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম। এরইমধ্যে বাজারের দোকানিদের সামান্য বিষয়কে কেন্দ্র করে তারা হাতবোমা নিয়ে বেরিয়ে আমার বাড়ির দিকে

লক্ষ করে হাতবোমা নিক্ষেপ করে। এছাড়া তার বাড়ি থেকে মজুদকৃত হাতবোমা পুলিশ এসে উদ্ধার করেছে। পুলিশ আসার আগ পর্যন্ত স্থানীয়রা তাদের বাড়ির চতুর্পাশে ক্যামেরা নিয়ে অবস্থান নেয় যাতে হাতবোমা সরিয়ে ফেলতে না পারে। আমার বাড়িতে অহেতুক হামলার বিচার চাই।

তবে প্রতিপক্ষের সৈয়দ তাজন এর ছোটভাই সাব্বির বলেন, আমাদের আশেপাশে সবাই শত্রুতার চোখে দেখে। বাজারের ছোটোখাটো ঝামেলা হলে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করতে গেলে তারা আমার

উপর চড়াও হয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া তাদের বাড়ির খামার থেকে উদ্ধারকৃত হাতবোমার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

হাতবোমা উদ্ধার শেষে জাজিরা থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর সালাম জানান, আমরা তদন্ত করে হাতবোমা রাখার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দোষীদের গ্রেফতারসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।