মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া গামী সড়কের পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু মুন্সীগঞ্জের ভিটি হোগলাকান্দী এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এসব অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।