রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে (গোপীনাথপুর এলাকা) সাম্প্রতিক জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বাড়ী এ-র গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন,নিহতের পরিবারের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি গাভী (গরু) হস্তান্তর করা হয়েছে,
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের স্বজনদের হাতে এই গাভীটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসন জানায়,সড়ক দুর্ঘটনায় উপার্জক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছিল।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারটির স্থায়ী আয়ের সংস্থান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।