সখিপুর টাংগাইল প্রতিনিধি :
টানা কয়েক দিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। আজ সোমবার দুপুরে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, ফিরেছে স্বস্তি। দীর্ঘ সময়ের গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির অনুভূতি।
বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে জনজীবনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। রাস্তাঘাটের ধুলাবালি ধুয়ে গিয়ে পরিবেশও হয়ে ওঠে সতেজ। গাছপালা ধুয়ে নতুন রূপে সেজে ওঠে, আর ভেজা মাটির গন্ধে চারপাশে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ।
পথচারী জাহাঙ্গীর আলম বলেন, কয়েক দিনের অসহনীয় গরমে ঘরের বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছিল। হঠাৎ বৃষ্টি নামায় গরমের তীব্রতা অনেকটাই কমেছে।
বৃষ্টিতে ভিজতে থাকা এক ভ্যান চালক ফজল বলেন, গরমে সারাদিন রিকশা চালাতে খুব কষ্ট হতো। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি পেয়েছি। এমন বৃষ্টি আরও হলে আমাদের মতো শ্রমজীবী মানুষের কষ্ট অনেকটাই কমবে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে জনজীবনে স্বস্তি বাকতে পারে।তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরেছে জনজীবনে
সখিপুর টাংগাইল প্রতিনিধি :
টানা কয়েক দিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। আজ সোমবার দুপুরে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, ফিরেছে স্বস্তি। দীর্ঘ সময়ের গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির অনুভূতি।
বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে জনজীবনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। রাস্তাঘাটের ধুলাবালি ধুয়ে গিয়ে পরিবেশও হয়ে ওঠে সতেজ। গাছপালা ধুয়ে নতুন রূপে সেজে ওঠে, আর ভেজা মাটির গন্ধে চারপাশে সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ।
পথচারী জাহাঙ্গীর আলম বলেন, কয়েক দিনের অসহনীয় গরমে ঘরের বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছিল। হঠাৎ বৃষ্টি নামায় গরমের তীব্রতা অনেকটাই কমেছে।
বৃষ্টিতে ভিজতে থাকা এক ভ্যান চালক ফজল বলেন, গরমে সারাদিন রিকশা চালাতে খুব কষ্ট হতো। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি পেয়েছি। এমন বৃষ্টি আরও হলে আমাদের মতো শ্রমজীবী মানুষের কষ্ট অনেকটাই কমবে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে জনজীবনে স্বস্তি বজায় থাকতে পারে।