নেত্রকোনা প্রতিনিধি :
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির পায়তারার প্রতিবাদে নেত্রকোনার মদনে বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাব রেজিস্টার অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।”