মোঃ সোবেল মিয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে মরহুমা আফিয়া চৌধুরীর জানাজা নামাজ বুধবার (২২ এপ্রিল) আসর নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বড় বোনের জানাজায় অংশগ্রহণের জন্য সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী প্যারোলে মুক্তি পান। মানবিক দিক বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য তাকে এ প্যারোল মঞ্জুর করা হয়।
আসর নামাজের পর ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শোকাহত পরিবেশে জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে মরহুমা আফিয়া চৌধুরীকে ফুলপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নির্ধারিত সময় শেষে প্যারোলের শর্ত অনুযায়ী আসাদুজ্জামান চৌধুরীকে পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।