মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

১৯৯৭ সালের ২৭ মে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে হঠাৎ বিকট বিস্ফোরণের মতো শব্দ।একের পর এক বিকট আওয়াজে কেঁপে উঠল চারপাশ। অনেক শহরের মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এলো, অনেকে ভেবেছিল বড় কোনো হামলা হয়েছে। পরবর্তীকালে সামনে আসে আসল সত্য। ওটা কোনো বোমা বিস্ফোরণ ছিল না, ছিল শব্দের চেয়ে আড়াই গুণ দ্রুতগামী ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমানের […]

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫

১৯৯৭ সালের ২৭ মে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে হঠাৎ বিকট বিস্ফোরণের মতো শব্দ।
একের পর এক বিকট আওয়াজে কেঁপে উঠল চারপাশ। অনেক শহরের মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এলো, অনেকে ভেবেছিল বড় কোনো হামলা হয়েছে। পরবর্তীকালে সামনে আসে আসল সত্য।

ওটা কোনো বোমা বিস্ফোরণ ছিল না, ছিল শব্দের চেয়ে আড়াই গুণ দ্রুতগামী ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমানের তৈরি করা ‘সনিক বুম’।

পাকিস্তানের সীমানা লঙ্ঘন করে দেশটির ৬৫ হাজার ৬১৭ ফুট (২০ কিলোমিটার) ওপর দিয়ে উড়ে গিয়েছিল ভারতীয় বিমানবাহিনীর গোয়েন্দা বিমান ‘মিগ-২৫’, যা ন্যাটোর কাছে পরিচিত ছিল ‘ফক্সব্যাট’ নামে। পরবর্তী সময়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করে জানিয়েছিল, ভারতের কোনো বিমান সীমান্ত পার হয়নি।

তবে দীর্ঘ বছর পর সেই মিশনের চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন সে সময় ‘ত্রিশূল’ বা ১০২ স্কোয়াড্রনে কর্মরত সাবেক উইং কমান্ডার প্রদীপ জাসওয়ান্ট (পিজে) ঠাকুর এবং সাবেক এয়ার মার্শাল সুমিত মুখার্জি।
আমেরিকান এসআর-৭১ ব্ল্যাকবার্ডের মতোই মিগ-২৫ ছিল বিশ্বের হাতে গোনা কয়েকটি সামরিক বিমানের একটি, যা শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিতে (ম্যাক ৩) উড়তে পারত।

ভারতের বরেলির ১০২ নম্বর স্কোয়াড্রনে এ ধরনের মাত্র ১০টি বিশেষ ‘স্পাই প্লেন’ বা গোয়েন্দা বিমান ছিল।
ঘটনার স্মৃতিচারণ করে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার পিজে ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “গল্পের মূল অংশটি একদম সত্য… আমাদের বিমান সীমান্ত পার হয়ে ওপারে গিয়েছিল।

৬৫ হাজার ফুট উঁচুতে ম্যাক ২.৪ গতিতেই (ঘণ্টায় প্রায় ২ হাজার ৫৫০ কিমি) বিমানটি চলছিল। তবে পাকিস্তান সরকারকে বুড়ো আঙুল দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে সুপারসনিক গতিতে গিয়েছিল এই দাবি ভিত্তিহীন। কারণ, ২০ কিলোমিটার উঁচুতে মিগ-২৫ কখনোই ‘সাবসোনিক’ বা স্বাভাবিক গতিতে উড়তে পারে না, তাহলে বিমান আকাশ থেকে নিচে পড়ে যাবে।
অতি উচ্চতায় দ্রুতগতির কারণেই নিচ থেকে বিকট শব্দ বা সনিক বুম শোনা যায়।”

ঘটনার দিন পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) আকাশসীমায় অনুপ্রবেশকারী হিসেবে এই বিমানটিকে চিহ্নিত করে এফ-১৬ ফাইটার জেট পাঠিয়েছিল। কিন্তু ফক্সব্যাটের অবিশ্বাস্য গতির কাছে তাদের ইন্টারসেপ্টরগুলো পৌঁছানোর আগেই ভারতীয় বিমানটি তার মিশন শেষ করে বহুদূরে চলে যায়। সাবেক এয়ার মার্শাল সুমিত মুখার্জি বলেন, ‘তখন আকাশে তাদের আটকানোর মতো কেউ ছিল না। ফলে বিষয়টি নিয়ে পরে অনেক গল্প ছড়ায়।’

মিগ-২৫-এর একমাত্র কাজ ছিল শত্রুভাবাপন্ন দেশের স্পর্শকাতর এলাকার সুনির্দিষ্ট ছবি তোলা। বিমানের নাকে বসানো থাকত পাঁচটি সুবিশাল ক্যামেরা। এর মধ্যে চারটি ক্যামেরা দুই পাশে ১০০ কিলোমিটার এলাকার স্পষ্ট ছবি তুলতে পারত এবং পঞ্চম ক্যামেরাটি সোজা নিচের ভূমির সঠিক অক্ষাংশ-দ্রাঘিমাংশ রেকর্ড করত, যাতে পরে নিখুঁত হামলার পরিকল্পনা করা যায়। সাবেক কর্মকর্তারা জানান, এই ক্যামেরাগুলোর আকার ছিল ঘরের সোফার মতো বড় এবং ফিল্ম রোলগুলো ছিল ৩০ থেকে ৩২ ইঞ্চি চওড়া!

এ ধরনের মিশনগুলো অত্যন্ত গোপন রাখা হতো। এমনকি স্কোয়াড্রনের অন্য পাইলট বা পরিবারের সদস্যরাও টের পেতেন না। ফোনে কোনো নির্দেশের আদান-প্রদান হতো না। স্কোয়াড্রন কমান্ডার সরাসরি হেডকোয়ার্টার্স থেকে মিশন নিয়ে এসে বিশেষ এক বা দুজন পাইলটকে দায়িত্ব দিতেন। আকাশে ওড়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্য ঘাঁটিগুলোকেও নির্দিষ্ট সময় বলা হতো না।
১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় মিগ-২৫-কে ভারত এক ভিন্ন ও ঝুঁকিপূর্ণ ভূমিকায় ব্যবহার করে।

২০ কিলোমিটার উঁচু থেকে পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের তাঁবু বা বাংকার শনাক্ত করা ছিল অসম্ভব। তাই উইং কমান্ডার পিজে ঠাকুর জীবনের ঝুঁকি নিয়ে মাত্র ১০ কিলোমিটার উঁচুতে চলে আসেন, যা ছিল পাহাড়ের চূড়া থেকে মাত্র ৫ কিলোমিটার ওপরে।
সেখানে ম্যাক ০.৯৫ গতিতে উড়ে তিনি লক্ষ্যবস্তুর নিখুঁত ছবি তোলেন। কম উচ্চতায় উড্ডয়নের কারণে মিগ-২৫-এর নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় ইতিহাসে প্রথমবারের মতো মিগ-২৯ এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমানকে এর সুরক্ষায় নিয়োজিত করা হয়। এই ছবিগুলোর ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে মিরাজ পাইলটরা সফল হামলা চালাতে সক্ষম হন।

১৯৯৫ সালের ২৪ অক্টোবর সূর্যগ্রহণ গবেষণার জন্য উদয়পুর সোলার অবজারভেটরির বিজ্ঞানীদের সহায়তায় এক ঐতিহাসিক মিশন পরিচালনা করা হয়েছিল। সুমিত মুখার্জি মিগ-২৫ বিমানে চড়ে ৮০ হাজার ফুট উঁচুতে ম্যাক ২.৫ গতিতে উড়ে সূর্যগ্রহণকে ‘তাড়া’ করেছিলেন। মাটিতে যেখানে পূর্ণ সূর্যগ্রহণ স্থায়ী হয়েছিল মাত্র ৪২ সেকেন্ড, আকাশে চন্দ্রের ছায়াকে অনুসরণ করে তারা সেটি উপভোগ করেছিলেন ২ মিনিট ২৩ সেকেন্ড ধরে!

তবে সময়ের বিবর্তনে স্যাটেলাইট প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে মিগ-২৫-এর প্রয়োজনীয়তা কমতে থাকে। মহাকাশ থেকে যখন সাব-মিটার রেজল্যুশনের নিখুঁত ছবি পাওয়া শুরু হলো, তখন দামি ও জটিল এই বিমানের ওপর নির্ভরতা কমে যায়। দীর্ঘ ২৫ বছর ভারতীয় বিমানবাহিনীকে সেবা দেওয়ার পর ২০০৬ সালের ১ মে চিরতরে অবসরে যায় ঐতিহাসিক ‘ফক্সব্যাট’।

পাইলটদের কাছে কি শত্রুদেশের আকাশে ওড়ার সেই স্মৃতি রোমাঞ্চকর ছিল? উইং কমান্ডার ঠাকুর হেসে উত্তর দেন, ‘আকাশ থেকে সব দেখতে একই রকম লাগে, আলাদা কোনো বর্ডার বা দাগ আঁকা থাকে না। আমরা শুধু নির্দিষ্ট পথ অনুসরণ করে পরিকল্পনা বাস্তবায়ন করে আসতাম।’

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪০

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪০

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪০

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪০