শুক্রবার, ০৮ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত : সামান্তা শারমিন

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। সামান্তা শারমিন বলেন, যে বেতন সরকার শিক্ষকদের অফার করেছে তাতে স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। […]

উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত : সামান্তা শারমিন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, যে বেতন সরকার শিক্ষকদের অফার করেছে তাতে স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা আমাদের শিক্ষকদের নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান। তারা চান, আমাদের শিক্ষকরা যেন আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারেন। 

এ সময় এনসিপির এ নেত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে সচিবালয়ে যায়। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তবে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এ বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানান শিক্ষক নেতারা। দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিরে এসে তারা দুটি ঘোষণা দেন। 

একটি হলো- প্রেস ক্লাবের সামনে থেকে সরে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। দ্বিতীয়টি হলো- মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন।

ঘোষণার পর দুপুর দেড়টার দিকে অধ্যক্ষ মাঈন উদ্দিন ও অধ্যক্ষ আজিজীর নেতৃত্বে শিক্ষকদের একটি পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। অন্যদিকে আরেক পক্ষ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণার দাবি তোলে। তারা শহীদ মিনারে যেতে অস্বীকৃতি জানান।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।