আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র কানাই চন্দ্র দাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট অভিযোগে সোমবার (১৮ আগস্ট) দুপুরে কানাই চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে।সে চাঁদপুর জেলার কচুয়ার সাতচর গ্রামের রুহি দাসের ছেলে।
পুলিশ জানায়, কিছুদিন আগে নাস্তিক মঞ্চ (Atheist Forum) নামে একটি ফেসবুক আইডি থেকে ‘আল্লাহ’ ও ‘হযরত মোহাম্মদ (সা.)’ কে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও অবমাননামূলক একটি পোস্ট করে সে। পরে পোস্টটি দৃষ্টিগোচর হলে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে আজ সোমবার দুপুরে বিক্ষুব্ধ হয়ে কলেজের ছাত্রছাত্রীরা তাকে মারধর করতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কলেজ ছাত্র কানাইকে সেখান থেকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ।