নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রোকনায় ২০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (২৫) নামের যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে আটক সাইফুল ইসলামকে পূর্বধলা থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে তাকে সোমবার বিকালে উপজেলার বৈরাটি ইউনিয়নের পাগলাখালি বাজার মোড় থেকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম উপজেলার বটতলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যারের একটি দল বিকাল সাড়ে ৫ টার দিকে বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়ে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম আটক করে।
পরে তার দেয়া তথ্যে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। পরে পূর্বধলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আটককে থানায় হস্তান্তর করা হয়।