শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘ফ্যাসিস্ট হলেও নিষিদ্ধ নয়’ — আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরহাদ মজহারের!

আওয়ামী লীগকে দল হিসেবে আইন করে নিষিদ্ধ না করে বরং পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ, কবি ও দার্শনিক ফরহাদ মজহার। শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদী […]

‘ফ্যাসিস্ট হলেও নিষিদ্ধ নয়’ — আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরহাদ মজহারের!

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৫, ১০:২০

আওয়ামী লীগকে দল হিসেবে আইন করে নিষিদ্ধ না করে বরং পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ, কবি ও দার্শনিক ফরহাদ মজহার। শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণ করতে পারে, তাদের রাজনৈতিক অপব্যবহার থাকতে পারে, কিন্তু দল হিসেবে তাদের সবাইকে খারাপ বলা যায় না। রাজনৈতিক ইতিহাসে এমন বহু দল ছিল, যারা সময়ের প্রয়োজনে সংশোধন হয়েছে। তাই আইন করে দল নিষিদ্ধ করার বদলে আমাদের উচিত হবে রাজনৈতিকভাবে ভুল বোঝাবুঝি দূর করা।”

রাখাইন ইস্যুতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তথাকথিত মানবিক করিডোরের বিরোধিতা করে বলেন,

“বাংলাদেশের সেনাবাহিনীকে রাখাইনের মতো স্পর্শকাতর এলাকায় যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক শক্তিগুলো আমাদেরকে প্রক্সি যুদ্ধের ফাঁদে ফেলতে চাইছে। আমি বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

ফরহাদ মজহার আরও বলেন,

“বর্তমান অন্তর্বর্তী সরকারকে হঠাতে নির্বাচনের জন্য আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে। রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো না বদলে নির্বাচন হলে সেই সরকার টিকে থাকতে পারবে না। আমাদের প্রয়োজন হলো ভিত্তিগত পরিবর্তন।”

তিনি সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, তারা যদি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে তাদের উচিত ছিল সরাসরি জনগণের সঙ্গে সংলাপ করা। অথচ তারা রাজধানীতে বসে কমিশনের নামে পরামর্শ সভা করে চলছে। জনগণকে বাদ দিয়ে, তাদের মতামত না শুনে সংস্কার সম্ভব নয়।”

গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে ফরহাদ মজহার বলেন,

“যারা আইন বোঝে, সংবিধান বোঝে, কিন্তু সক্রিয় দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নন—তাদের নিয়েই গণপরিষদ গঠন করতে হবে। সেই গণপরিষদ একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করবে, যা গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিয়ে চূড়ান্ত হবে। এরপর সেই নতুন গঠনতন্ত্রের আওতায় নতুন সরকার নির্বাচন করা হবে।”

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের গঠনমূলক পরিবর্তনের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়; প্রয়োজন কাঠামোগত পরিবর্তনের, যার ভিত্তি হবে জনগণের সক্রিয় অংশগ্রহণ।

বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ফরহাদ মজহারের বক্তব্যে রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৪