নেত্রকোনা প্রতিনিধি :
কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এঁর ১৪তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় লেখকের কর্ম ও জীবন নিয়ে “স্মরণ কথন” অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের উন্মুক্ত মিলনায়তনে হিমু পাঠক আড্ডা’র আয়োজনে এ কর্মসূচি আ।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় প্রিয় লেখকের কালজয়ী, সিনেমা, গানের প্রভাব সমাজ জীবনে কিভাবে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে তা তুলে ধরা হয়।
সংগঠনের উপদেষ্টা লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে লেখকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছেন ছড়াকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, মিরপুর বাংলা কলেজের
অবসরপ্রাপ্ত অধ্যাপক নাহিদ ফেরদৌস, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন প্রধান গন।
স্মরণকথনে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন বয়সের হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কালোব্যাজ ধারণ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জে দোয়া মাহফিল ও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে শোক পালন করা হয়।