নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দায় অভিযান চালিয়ে ট্রাক সহ অর্ধ কোটি টাকার হাইড্রোক্সিজিন ও হাইড্রোক্লোরাইড উদ্ধার করেছে ৩১ বিজিবি ব্যাটালিয়ন। এ সময় কেমিক্যাল বহনকারী একটি মিনিট ট্রাক জব্দ করা হয়। শুক্রবার মধ্যরাতে উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজের মোড় এলাকা থেকে এসব কেমিক্যাল উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটেলিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ৩১বিজিবি ব্যাটালিয়ন খারনৈ বিওপি’র ৬সদস্যের একটি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সরুজের মোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেমিক্যাল সহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়। বিজিবি টহল দল মিনি ট্রাকে তল্লাশি চালিয় ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন ও হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল পেয়ে জব্দ করে।
উদ্ধার করা কেমিক্যাল ও জব্দ করা ট্র্যাকটি মূল্য অর্ধ কোটি টাকা। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা কেমিক্যাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।