নেত্রকোনা প্রতিনিধি :
মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নেত্রকোনার মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আনন্দ ও তাঁর ছেলে হাসান আল বান্নার বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ দায়ের মাদক কারবারিরা। রোববার বিকালে মদন বাংলাদেশ প্রেসক্লাব মিলনায়তনে হাসান আল বান্না এ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার পিতা রফিকুল ইসলাম আকন্দ মদনে মাদকের ভয়াবহতা ও ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। তাছাড়া সমাজিক অবক্ষয় রোধে কোন অসৎ চরিত্রের মহিলা যেনো পতিতাবৃত্তি না করতে পারে। জুয়ার আসর যেনো না বসতে পারে এ নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, জনৈক আফরোজা খানম মিলার ছোট মেয়ের জামাই নাসির খান পাঠানের সাথে নাসিম খান দু’জন ইয়াবা সেবনসহ বিক্রি ও সাপ্লাই সিন্ডিকেটের সাথে জড়িত।
তাছাড়া আমাদের বিরুদ্ধে অভিযোগ কারী কল্পনা আক্তার নাসিমের আপন ফুফাত বোন। সে পতিতাবৃত্তির সাথে জড়িত বলে এলাকাবাসীর মুখে মুখে আলোচনায় আছে।
বান্না আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, মদনের এই ইয়াবা সিন্ডিকেট গুলোও আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তারা মিথ্যা অপবাদমূলক অভিযোগে অভিযুক্ত করে সমাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। যেনো আমরা মাদকের, পতিতাবৃত্তি, জুয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে অপপ্রচারে ভীত হয়ে থেমে যাই।
তিনি সাংবাদিকদের কাছে দাবী রেখে বলেন, অনুগ্রহ পূর্বক এই বিষয়টি আপনারাও অনুসন্ধান করে দেখতে পারেন। ব্যবসায়িক দোকান বাকী সংক্রান্ত ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার স্বার্থে একটি কুচক্রী মহল ও ইয়াবা বিক্রির সিন্ডিকেট অপপ্রচার করে যাচ্ছে।
সবশেষে পবিত্র আল কুরআনের সূরা আল-আম্বিয়া ১৮ নম্বর আয়াতের উল্লেখ করেন। যার অর্থ “আমি সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করি, ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা বিলুপ্ত হয়।”