রবিউল ইসলাম , শিবগঞ্জ প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ফ্যাসিস্টদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর শিবগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আঃ জোবায়ের, সামিউল আলিম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, শাকিব, সাদ্দাম, নাছির, ইমন, আসিফ, আলিফ, বাইজিদ, মোস্তাফিজ, সজিব, মেহেদী, সিহাম, পলাশ, আটমূল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ মান্নান দুলু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউপি সদস্য খোরশেদ আলম কাজল, ইকবাল হোসেন রিপন, আনোয়ার হোসেন মিলন সহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।