নীলফামারীর ডোমারে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) বালাপাড়া বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির ইসলাম (৪০) গ্রেফতার। গ্রেফতারকৃত জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে মৌজা গোমনাতী এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (০৬ অক্টোবর ) ভোর রাতে ডোমার থানাধীন সীমান্ত পিলার ৭৭৮/৮-এস হতে আনুমানিক ১৫০০ গজ দুরে চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহলদল সুবেদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ভোর সাড়ে ৪টায় সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি টহলদল তাকে থামার সংকেত প্রদান করে। এ সময় সে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে আটক করে।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সরবরাহের কাজে নিয়োজিত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেওয়া তথ্য ও অন্যান্য প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,
সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।