শুক্রবার, ০৮ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেব : ইশরাক

দেশে বিদ্যমান বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ধুপখোলা গেন্ডারিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইশরাক হোসেন এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, […]

নিউজ ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ১১:৩২

দেশে বিদ্যমান বৈষম্য ও মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ধুপখোলা গেন্ডারিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইশরাক হোসেন এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও স্বজনদের সম্মানে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। বাংলাদেশের পাঁচ শতাংশ মানুষের কাছে দেশের ৯৫ শতাংশ সম্পদও কেন্দ্রীভূত হয়ে আছে। মাফিয়া চক্রের কাছে জনগণের অর্থসম্পদ লুটপাট হয়ে গেছে। আগামী দিনে সেই অবস্থা পরিবর্তন করে জনগণের সম্পদ জনগণের কাছেই পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সমান অধিকারের রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য বলে জানান ইশরাক।

এ সময় ঢাকা-৬ আসনের জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘ঢাকা–৬ আসনের এলাকাবাসীর নিরলস পরিশ্রম ও অকুণ্ঠ সমর্থনের ফলে গত সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একইসঙ্গে দল থেকে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

তিনি বলেন, ‘এখন আগামী দিনের করণীয় নিয়ে চিন্তা করতে হবে। ইতিমধ্যে দল বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করেছে।’

ইশরাক হোসেন বলেন, ‘দেশের আলেম–ওলামা, ইমাম–মুয়াজ্জিন ও পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্ব পালনকারীদের জন্য একটি সম্মানের পরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কয়েক দিন আগে ফ্যামিলি কার্ড কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের সামগ্রিক সমস্যা এবং নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে দলের হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে তারা আন্দোলন–সংগ্রাম করেছেন এবং তাদের সঙ্গে শহীদ পরিবার, গুম হওয়া পরিবারের সদস্য ও নির্যাতিত পরিবারগুলো রয়েছে। ক্ষমতার জন্য নয়, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েই তারা রাজনীতি করেছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী বাংলাদেশ হবে একটি স্বাধীন রাষ্ট্র এবং সবার জন্য সমান অধিকারের রাষ্ট্র-এটাই তাদের লক্ষ্য।’

এদিকে ইফতারের পর পুরান ঢাকার বিভিন্ন থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৭ জন, আওয়ামী আমলে গুম শিকার সাতজন , ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিভিন্ন সময় নিহত ১৪ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন ইশরাক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন: সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নবীউল্লা নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল সভাপতি সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিবসহ প্রমুখ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৫০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৫০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৭৬

রাজনীতি

নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়া মন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলতে চাইনি, তার কর্মকাণ্ডে না বলেও থাকা যাচ্ছে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ। তিনি বলেন, গত দেড় বছর ক্রীড়া […]

নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়া মন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলতে চাইনি, তার কর্মকাণ্ডে না বলেও থাকা যাচ্ছে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ।

তিনি বলেন, গত দেড় বছর ক্রীড়া ক্ষেত্রের জন্য কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা এবং বাধার সম্মুখীন হয়েছি এই একজন থেকে। বারবার ব্যর্থ হয়েও থামেনি সে। এখন নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভও আমার ওপর দেখাচ্ছে। ঢাকা-১৬ তে তো এনসিপিরও প্রার্থী ছিলো না!

তিনি আরও বলেন, প্রথমে এক ফ্যাসিবাদের দোসর সজীব ওয়াজেদ জয়ের বন্ধুকে নিয়ে বাফুফে দখল করতে চাইলো, ব্যর্থ হলো। তারপর থেকে ফুটবলের উন্নয়নে সকল কার্যক্রমে বর্তমান বাফুফে নেতৃত্ব এবং সরকারকে বাধা দিতে থাকলো।

তারপর বিসিবিতে একজন ক্রিকেটারকে সামনে রেখে নিজের আপন ভাইসহ নিজের ইচ্ছামতো একগাদা লোককে আনতে চাইলো। সেখানেও নির্বাচনে পরাজিত হয়ে পদে পদে অসহযোগিতা আর বাধা হয়ে দাঁড়াচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, অথচ আমি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম। এমনকি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে যে সার্চ কমিটি করা হয় সেখানেও তার পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করেছিলাম শুরুর দিকে। পরবর্তীতে সার্চ কমিটির সদস্যপদ ব্যবহার করে সেই ব্যক্তি বিভিন্ন ফেডারেশনের কার্যালয় দখল করা শুরু করলে তাকে অপসারণ করা হয়। অপসারণ করার পর ওই ব্যক্তিকে দিয়ে আমার নামে মামলাও করানো হয়েছিল। সরকারে থেকেও মামলা খেয়েছি ক্রীড়াঙ্গনের মাফিয়াদের মাধ্যমে।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, এখন স্পোর্টস মিডিয়াগুলো দখলে নিয়ে যাচ্ছেতাই নোংরামি করে বেড়াচ্ছে। আমরা ফুটবল, ক্রিকেটসহ স্পোর্টসের প্রায় সব ক্ষেত্রে যুগ যুগের মাফিয়াদের হটিয়েছি। যার ফলাফল দেশবাসী মাত্র দেড় বছরের মধ্যেই দেখতে পাচ্ছে।

এই মাফিয়াদের সাথে মিলে স্পোর্টস মিডিয়া দখলের মাধ্যমে যাচ্ছেতাই আক্রমণ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে (একটা নমুনা দিলাম নিচে)।

তিনি আরও বলেন, দেড় বছর ভদ্রতা এবং নীরবতার সাথে কাজ করে গেছি, আপনাদের অপকর্ম নিয়ে মুখ খুলিনি বলে ভাববেন না যে কথা বলতে পারি না। বাধ্য করবেন না, আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৫০