মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোখছেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু,
পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।