শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জ্বালানি সংকট সমাধানে ৩ মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করেছেন : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিন মাস আগে দেওয়া ১০ দফা পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা জানতে চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ’ শীর্ষক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, […]

জ্বালানি সংকট সমাধানে ৩ মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করেছেন : মিয়া গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৬ আগস্ট ২০২৬, ২৩:৪৬

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিন মাস আগে দেওয়া ১০ দফা পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা জানতে চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ’ শীর্ষক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর কাছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা চেয়েছেন। জামায়াতে ইসলামী সরকারের এ আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রায় তিন মাস আগেই সরকারের কাছে সুনির্দিষ্ট ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২১ মে জাতীয় সংসদের জ্বালানি সংকটসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দেন। ওই কমিটিতে বিরোধী দলের পাঁচজন সদস্য ছিলেন, যার মধ্যে জামায়াতে ইসলামীর তিনজন সদস্যও ছিলেন। তারা দুটি বৈঠকে অংশ নিয়ে সংকটের কারণ ও সমাধান নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলার পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। পরে ৭ জুন জ্বালানিমন্ত্রী ওই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রস্তাবগুলোর মধ্যে দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিদ্যমান কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাস জাতীয় ব্যবস্থায় যুক্ত করা, স্থল ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদার এবং বাপেক্সের সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছিল।

এ ছাড়া সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত চালু, জ্বালানি সরবরাহব্যবস্থায় ডিপো থেকে গ্রাহক পর্যায় পর্যন্ত ডিজিটাল মনিটরিং, নেট মিটারিংয়ের মাধ্যমে রুফটপ সোলার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা নিরূপণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার প্রস্তাবও ছিল বলে জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখন প্রশ্ন নতুন পরিকল্পনা আছে কি না, তা নয়। মূল প্রশ্ন হলো, ২১ মে থেকে সরকারের হাতে থাকা পরিকল্পনার কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোন সুপারিশের কাজ শুরু হয়েছে এবং কোনগুলো এখনও কাগজে পড়ে আছে। জনগণের সামনে এসব তথ্য পরিষ্কার করা উচিত।

তিনি বলেন, বিরোধী দল শুধু সমালোচনা করেনি; সংকট মোকাবিলায় সময়মতো বাস্তবসম্মত বিকল্পও দিয়েছে। গত ১৪ আগস্ট জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংকট নিরসনে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন। এর একটি অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও দেওয়া হয়েছে।

গত ৮ আগস্ট জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জ্বালানি সংকট নিরসনে দেওয়া প্রস্তাবের কথাও তুলে ধরেন পরওয়ার। তিনি বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, দ্রুত ফলনশীল কূপে ওয়ার্কওভার, ভোলা, জামালপুর ও জকিগঞ্জের গ্যাস অবকাঠামো উন্নয়ন এবং স্থল ও সমুদ্রভাগে অনুসন্ধান জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বাপেক্সের সক্ষমতা বাড়ানো, সিঙ্গেল পয়েন্ট মুরিং দ্রুত কার্যকর করা, জ্বালানি সরবরাহব্যবস্থায় ডিজিটাল নজরদারি এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কথাও তাদের প্রস্তাবে ছিল। পাশাপাশি ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত বিশেষজ্ঞদের মাধ্যমে সমীক্ষার প্রস্তাব দেওয়া হয়।

পরওয়ার বলেন, পরিকল্পনা যখন ২১ মে থেকেই সরকারের হাতে রয়েছে, তাহলে গত প্রায় তিন মাসে এর কোনটি বাস্তবায়িত হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনটি গ্রহণ করা হয়নি—তা জানানো প্রয়োজন। কোনো সুপারিশ বাস্তবায়ন না হলে এর কারণও জনগণের সামনে তুলে ধরতে হবে। নতুন পরিকল্পনা জমা দেওয়ার প্রতিযোগিতা নয়, বরং ইতোমধ্যে দেওয়া পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় জামায়াতে ইসলামী।

জ্বালানি সংকট নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একটি নির্দিষ্ট স্থানে ফ্যান চলছিল কি না, সেটি দিয়ে দেশের সামগ্রিক গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। তাঁর মতে, প্রতিবাদের কোনো প্রতীকী ছবি নিয়ে রাজনৈতিক ব্যঙ্গ না করে সংকটের বাস্তবতা তথ্য-উপাত্ত দিয়ে মূল্যায়ন করা উচিত।

গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে উল্লেখ করে পরওয়ার বলেন, জুলাইয়ে একটি এফএসআরইউ বন্ধ হওয়ার পর দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। এর ফলে শিল্পকারখানা, উদ্যোক্তা ও সাধারণ মানুষ সংকটে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানুষ চুলায় গ্যাস, কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এসব দাবির জবাব রাজনৈতিক ব্যঙ্গের মাধ্যমে নয়, কার্যকর সমাধানের মাধ্যমে দেওয়া উচিত।

এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতে ইসলামী চার দফা প্রস্তাব দেয়। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানায় দলটি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০