বুধবার, ০৬ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন সহযোগিতার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের মানবসম্পদ […]

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ অক্টোবর ২০২৫, ২১:৫৬

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন সহযোগিতার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। বর্তমানে সৌদি আরবে প্রায় ২৭ লাখ বাংলাদেশি কর্মরত, যারা বছরে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান।

চুক্তি অনুসারে এখন বাংলাদেশ থেকে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ কর্মী পাঠানোর সুযোগ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মীদের অধিকার, নিরাপদ অভিবাসন, আকামা নবায়ন ও সময়মতো এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো আরও সুসংহত হবে।

বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, “আমরা প্রশিক্ষণ ও স্কিল সার্টিফিকেশন নিশ্চিত করে দক্ষ শ্রমশক্তি প্রেরণ করব।” সৌদি মন্ত্রী আহমেদ আল-রাজী বলেন, “বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ শ্রমবাজার অংশীদার। এই চুক্তি মানবসম্পদ উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করবে।”

এছাড়া দুই দেশ যৌথভাবে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, ডিজিটাল নিয়োগ যাচাইকরণ ব্যবস্থা এবং নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মনিটরিং সিস্টেম গড়ে তুলবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পাবে, যা রেমিট্যান্স ও বৈদেশিক সম্পর্ক উভয় ক্ষেত্রেই বড় সাফল্য বয়ে আনবে।

অন্যান্য খবর

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার […]

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিউজ ডেস্ক

১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১

বিএনপির সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সূত্র।


এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকালে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।

অন্যান্য খবর

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। […]

নাসিরনগরে মহানবী (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৫০

মো: সোবেল মিয়া,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর শানে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মভিত্তিক সংগঠনের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের ইমরান চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন বক্তা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

অন্যান্য খবর

নেতাকর্মীশূন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৭

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। ফলে বিএনপির কার্যালয়গুলোতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল জামায়াতে ইসলামী। দলটি বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি। সেকারণে বিএনপির কার্যালয়ের পুরোপুরি উলটো দৃশ্য দেখা গেছে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে। সেখানে শুক্রবার নেতাকর্মী নেই বললেই চলে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

বৃহস্পতিবারও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই ভেতরে চলে যান।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।