বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ভোলা মিডিয়া ক্লাবের যাত্রা শুরু নেতৃত্বে শিমুল আরিফ ও শাকিল

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধি: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোলায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন প্রকট তখন গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফর্ম তৈরি করতে তরুণ গণমাধ্যম কর্মীদের বিশেষ সভা গতকাল শনিবার বিকেলে দৈনিক অমৃতালোক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিক শিমুল চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ভোলা মিডিয়া ক্লাব চুড়ান্ত হয়। উপস্থিত গণমাধ্যম কর্মীদের সম্মতিক্রমে দৈনিক অমৃতালোক […]

নিউজ ডেস্ক

০২ মার্চ ২০২৫, ১৫:০২

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধি:

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোলায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন প্রকট তখন গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফর্ম তৈরি করতে তরুণ গণমাধ্যম কর্মীদের বিশেষ সভা গতকাল শনিবার বিকেলে দৈনিক অমৃতালোক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক শিমুল চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ভোলা মিডিয়া ক্লাব চুড়ান্ত হয়। উপস্থিত গণমাধ্যম কর্মীদের সম্মতিক্রমে দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনকে প্রধান উপদেষ্টা, শিমুল চৌধুরী ( রুপালি বাংলাদেশ) কে সভাপতি, মোঃ আরিয়ান আরিফ (অমৃতালোক ) কে সাধারণ সম্পাদক ও সাখাওয়াত হোসেন শাকিল ( বিজনেস বাংলাদেশ) কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন ।

সহ-সভাপতি মোঃ বেল্লাল নাফিজ (আজকের ভোলা), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক),সহ সম্পাদক ইসমাইল হোসেন আরিফ 

(বাংলা ভিশন),সহ সাংগঠনিক সম্পাদক হাসান পিন্টু (মানবজমিন), কোষাধ্যক্ষ মীর জামাল উদ্দিন তানু (অমৃতালোক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন (দি রিপোর্টার), পাঠাগার সম্পাদক গাজী তাহের লিটন (আওয়ার টাইম বিডি), দফতর সম্পাদক ইয়ারুল আলম হেলাল (বাংলাদেশ মিরর), নির্বাহী সদস্য সীমান্ত হেলাল (যায়যায়দিন )ও আনোয়ার সুজন ((মানব কন্ঠ)। ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী জানান ভোলা মিডিয়া ক্লাব হবে ভোলা জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আস্থার ঠিকানা। তিনি এজন্য সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯০

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭