মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

লুবনা আক্তারের জন্মদিনে উত্তরায় তারকাদের মিলনমেলার আয়োজন

বিনোদন প্রতিবেদক: নারী উদ্যোক্তা ও Sohana International-এর স্বত্বাধিকারী মিস লুবনা আক্তারের জন্মদিন ঘিরে রাজধানীর উত্তরায় আয়োজন করা হয়েছে এক জমকালো অনুষ্ঠানের। ১০ নভেম্বর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই আয়োজন। যেখানে লুবনা আক্তারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকার। অনুষ্ঠানে চিত্রনায়ক-চিত্রনায়িকা, জনপ্রিয় মডেল, অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের […]

নিউজ ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১৭:১৮

বিনোদন প্রতিবেদক:

নারী উদ্যোক্তা ও Sohana International-এর স্বত্বাধিকারী মিস লুবনা আক্তারের জন্মদিন ঘিরে রাজধানীর উত্তরায় আয়োজন করা হয়েছে এক জমকালো অনুষ্ঠানের। ১০ নভেম্বর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই আয়োজন। যেখানে লুবনা আক্তারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকার।

অনুষ্ঠানে চিত্রনায়ক-চিত্রনায়িকা, জনপ্রিয় মডেল, অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশ নেওয়ার কথা রয়েছে। তারকাদের উপস্থিতি ও বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অংশগ্রহণে জন্মদিনের অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

তবে ব্যক্তিগত এই আনন্দ আয়োজনের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন লুবনা আক্তার।

তিনি বলেন, “আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি। দেশের ব্যবসা-বাণিজ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিরলসভাবে কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন—এটাই প্রত্যাশা। একজন নারী উদ্যোক্তা হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই।”

লুবনা আক্তার আরও জানান, নারীর ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, বিনোদনজগতের তারকা, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কেবল জন্মদিন উদ্‌যাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন এক মিলনমেলায় রূপ নেবে।

সব মিলিয়ে লুবনা আক্তারের জন্মদিন ঘিরে উত্তরার এই আয়োজন হয়ে উঠতে পারে তারকাদের উপস্থিতিতে এক বর্ণিল সন্ধ্যা।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৮

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭