রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল 

মরক্কোর বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সেলসাওরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের লক্ষ্যে একের পর […]

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল 

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল 

ডেস্ক রিপোর্ট

২০ জুন ২০২৬, ০৯:৫১

মরক্কোর বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সেলসাওরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করে ব্রাজিল।

অবশেষে ম্যাচের ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে জড়ান কুনহা।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তার বাঁ দিকে চলে যাওয়া কুনহাকে ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

কুনহার পর স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনি।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে বেশ ছন্নছড়া ছিল ব্রাজিল। অন্যদিকে, হাইতি নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। বেশ কিছু আক্রমণ চালায় তারা। তবে গোল আদায় করতে ব্যর্থ হয়।

ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।

খেলা

বাবা হোর্হে মেসিকে চির বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান তারা বাবা। রবিবার (৯ আগস্ট) শেষকৃত্যের আবেগঘন পরিবেশে অংশ নেন বিশ্বসেরা এই ফুটবলার। শৈশব থেকেই মেসির পাশে থাকা তাঁর বাবা ছিলেন ছেলের সবচেয়ে বড় ভরসা। এর আগে, বাবার মৃত্যুর খবর পাওয়ার পর […]

বাবা হোর্হে মেসিকে চির বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ আগস্ট ২০২৬, ০৮:১৯

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানালেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান তারা বাবা।

রবিবার (৯ আগস্ট) শেষকৃত্যের আবেগঘন পরিবেশে অংশ নেন বিশ্বসেরা এই ফুটবলার। শৈশব থেকেই মেসির পাশে থাকা তাঁর বাবা ছিলেন ছেলের সবচেয়ে বড় ভরসা।

এর আগে, বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো বিদায় জানাতে শনিবার (৮ আগস্ট) রাতে নিজ শহর রোজারিওতে পৌঁছান লিওনেল মেসি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাড়ি জমান আর্জেন্টাইন মহাতারকা।

ফোর্ট লডারডেল থেকে স্থানীয় সময় সকালে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি। ক্যারিয়ারের শুরু থেকে মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা হোর্হে।

খেলা

বাবাকে হারিয়ে নীরব মেসি,শেষবিদায় জানাতে শৈশবের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি

বাবাকে শেষবিদায় জানাতে নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালীন সময়েই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর শনিবার (৮ আগষ্ট) আর্জেন্টিনার রোজারিওতে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে এবং বাবাকে শেষবিদায় জানাতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌছেছেন […]

বাবাকে হারিয়ে নীরব মেসি,শেষবিদায় জানাতে শৈশবের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ আগস্ট ২০২৬, ১২:৫২

বাবাকে শেষবিদায় জানাতে নিজ শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ চলাকালীন সময়েই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর শনিবার (৮ আগষ্ট) আর্জেন্টিনার রোজারিওতে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি।

কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে এবং বাবাকে শেষবিদায় জানাতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌছেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

ছেলের ফুটবলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতেই এবার শৈশবের শহরে ফিরলেন মেসি। একই সঙ্গে মা সেলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকে মেসির পাশে ছায়ার মতো ছিলেন তার বাবা হোর্হে। স্থানীয় সময় সকালে রওনা দিয়ে রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান মেসি।

৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী ও আর্জেন্টাইন অধিনায়কের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা যায়। তবে তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে।

মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, নিজ শহরের রোসারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব ও সংগঠন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে মেসিকে এবং তার পরিবারের প্রতি শোকবার্তা জানাতে ভোলেনি তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। বিভিন্নভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন ক্লাব সতীর্থরাও। হোর্হের মৃত্যুর দিনে তারকা খেলোয়াড়কে ছাড়াই লিগস কাপে মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গ্যালারিতে সমর্থকেরাও ‘ফোর্সা, লিও’ অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মেসির প্রতি সমর্থন জানান।

এরপর রদ্রিগো ডি পলের গোলে লিড নেয় ইন্টার মায়ামি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে নিচে পরা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি। ডি পল গোলটি উৎসর্গ করেন জাতীয় দল এবং ক্লাব অধিনায়ক মেসিকে।