রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

‘তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে’,কেন আরেকটু অপেক্ষা করলে না,বাবা?’: বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট

বাবার আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান বিশ্ব ফুটবলের এই মহারাজার পিতা হোর্হে মেসি। বাবার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, বিশ্বকাপ জয়ের নেপথ্যে তার অপরিসীম উৎসাহ এবং জীবনের শেষ দিনগুলোর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। […]

‘তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে’,কেন আরেকটু অপেক্ষা করলে না,বাবা?’: বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ আগস্ট ২০২৬, ২১:৫২

বাবার আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান বিশ্ব ফুটবলের এই মহারাজার পিতা হোর্হে মেসি। বাবার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, বিশ্বকাপ জয়ের নেপথ্যে তার অপরিসীম উৎসাহ এবং জীবনের শেষ দিনগুলোর কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সবশেষ বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল মেসির বাবার অসুস্থতার কথা। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন লিও মেসি। সে ম্যাচে হ্যাটট্রিক করার পর মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। বাবার জন্যই যে তার বড্ড কষ্ট হচ্ছিল, তখন না বুঝলেও এখন হয়তো স্পষ্ট।

লিওনেল মেসি এখন হাতড়ে বেড়াচ্ছেন বাবার সাথে কাটানো সেই সব স্মৃতি। আবেগে আপ্লুত হয়ে তাইতো খোলা চিঠি লিখেছেন লিও। ‘বাবা, আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে তুমি আর নেই। আমি ভেঙে পড়তে চাই না- সত্যি বলতে, আমি ভেঙে পড়তে চাইছি না। কিন্তু এটা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন যে, তোমাকে আর কখনো দেখতে পাব না, তোমার সঙ্গে আর কোনো কথা হবে না। আমি জানি, তুমি অনেক কষ্ট পাচ্ছিলে এবং হয়তো এটাই তোমার জন্য ভালো পরিণতি ছিল। কিন্তু বাবা, তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও কত কিছুই তো বাকি ছিল।

বাবার কষ্টের কথা মনে করে মেসি বলেন, তিনি জানেন তার বাবা অনেক কষ্ট পাচ্ছিলেন। তাই এই পরিণতিই হয়তো তার জন্য ভালো ছিল। তবে প্রিয় মানুষটিকে এত দ্রুত হারানোর আক্ষেপটা থেকেই গেছে।

‘গত বিশ্বকাপে খেলার জন্য তুমি আমাকে কতবার যে বলেছ! অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনগুলোতেই তোমার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলো। কোনো টুর্নামেন্টে তোমার অনুপস্থিতি- এটাই ছিল প্রথমবার। তারপরও মা আমাকে বলেছিলেন, তুমি সুস্থ হয়ে উঠবে, আবার এমন অবস্থায় ফিরবে যাতে আমার খেলা দেখতে ভ্রমণ করতে পারো।’

বিশ্বকাপ নিয়েও বাবার বিশেষ আগ্রহের কথা স্মরণ করেন মেসি। গত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাবা তাকে বারবার উৎসাহ দিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনগুলোতেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। ‘আমি হয়তো তোমাকে আর কখনো সামনে থেকে দেখতে পাব না, কিন্তু আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্মৃতিতে তুমি বেঁচে থাকবে। তোমাকে খুব মিস করব, বাবা।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

খেলা

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি। স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক […]

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২৬, ১১:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি।

স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রামে রাখা হয়েছে। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে দলের অন্য সদস্যরা অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন।

বিশেষভাবে আলোচনায় এসেছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ওই উরুতেই চোট পেয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।

সেই চোটের প্রভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি ইয়ামালের। এরপর ধীরে ধীরে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে স্পেনের টানা তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।


অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও স্পেনের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি পাঁচটি ম্যাচে শুরু থেকেই মাঠে নেমেছেন এবং নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিট খেলেছেন। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে বদলি করা হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইয়ামাল ও পোরো দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল। পরে বক্সে দুর্দান্ত দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পোরো।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, জয় পেলে আর্জেন্টিনা ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন […]

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৩ আগস্ট ২০২৬, ১৭:২৭

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।