সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হইয়া উঠতে পারে, এলাহী ভরসা : পিনাকী ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি আসিফ মাহমুদের ‘ফ্যাশান সেন্স’ নিয়েও কথা বলেন। একটা ফ্যাশন টিপস। এই ছবিতে দেখা যাইতেছে, একজন তরুণ অফ-হোয়াইট ব্লেজার, টি-শার্ট, […]

এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হইয়া উঠতে পারে, এলাহী ভরসা : পিনাকী ভট্টাচার্য

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ জুলাই ২০২৫, ১৪:৪১

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি আসিফ মাহমুদের ‘ফ্যাশান সেন্স’ নিয়েও কথা বলেন।

একটা ফ্যাশন টিপস। এই ছবিতে দেখা যাইতেছে, একজন তরুণ অফ-হোয়াইট ব্লেজার, টি-শার্ট, ও ট্রাউজার পরিছেন এবং তার সাথে পরিছেন স্পোর্টি হোয়াইট স্নিকার। এই স্টাইলডা ক্যাংকা, ক্যান এই ইস্টাইল কাজ করে, আর কারাই বা এড্যা ব্যবহার করে? বা এই পোশাকের সাথে স্নিকার কি মানানসই?
হ্যাঁ, এটা খুবই মানানসই। কারণ কী?

কারণ হইতেছে, এটাকে বলে, টোন-অন-টোন লুক। মানে হইতেছে, পোশাকের সব রঙ হালকা — সাদা বা ক্রিমশেড — আর তার সাথে মিল রাইখ্যা হোয়াইট স্নিকার দারুণভাবে ম্যাচ করিছে।
পাশাপাশি এইটারে বলে ফর্মাল-ক্যাজুয়াল মিক্স।

মানে ধরেন, ব্লেজার-ট্রাউজার তো সাধারণত ফর্মাল, কিন্তু স্নিকার পরলে তা হয়ে যায় স্মার্ট-ক্যাজুয়াল। এই স্টাইলটা অফিসিয়াল মিটিং, মিডিয়া অ্যাপিয়ারেন্স বা তরুণ উদ্যোক্তাদের স্টাইল হিসেবে এখন খুব জনপ্রিয়।

এখন প্রশ্ন করতে পারেন, কেন এইটা একটা স্টাইল ট্রেন্ড হিসেবে বিবেচিত হয়?
কারণ, স্নিকার মানেই কমফোর্ট। কিন্তু যদি সেটি পরিপাটি পোশাকের সাথে কনট্রাস্ট করে, তা হলে সেইটা হইয়া ওঠে স্টেটমেন্ট। আগে ফর্মাল মানে ছিলো অক্সফোর্ড শু।

এখনকার প্রজন্ম সেই বাধা ভাইঙ্গা নতুন ফ্যাশন তৈরি করছে। তার উপ্রে এই লুক ক্যামেরা ফ্রেন্ডলি, সোশ্যাল মিডিয়ায় দারুণ দৃষ্টি কাড়ে। এই স্টাইল হইয়া উঠছে ‘নিউ এজ এক্সিকিউটিভ’ বা ‘ইয়ং চেঞ্জমেকার’ লুক তৈরি করে। আপনি যদি আধুনিক, আত্মবিশ্বাসী ও কিছুটা ক্রিয়েটিভ ইমপ্রেশন দিতে চান — তবে ব্লেজার ও স্নিকার কম্বো নিঃসন্দেহে পরার মতো স্টাইল।

কমেন্ট বক্সে কয়ডা ছবি দিলাম। সবাই বিখ্যাত এবং ফ্যাশন সচেতন মানুষ। সবার পায়ের জুতা লক্ষ্য করেন।
এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হইয়া উঠতে পারে। এলাহী ভরসা।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।