সোমবার, ০১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং তরুণরা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আছেন শুধু আপনারা। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং তরুণরা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নেমেছি, রাজপথে আছি। আমরা বলেছি, আমাদের জীবনের মায়া নেই। আমরা দেখেছি, […]

এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ

ছাত্র-জনতা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই: নাহিদ

নিউজ ডেস্ক

১৮ জুলাই ২০২৫, ১০:৪৬

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং তরুণরা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আছেন শুধু আপনারা। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং তরুণরা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নেমেছি, রাজপথে আছি। আমরা বলেছি, আমাদের জীবনের মায়া নেই। আমরা দেখেছি, আমাদের সামনে শহীদ হয়েছে আমার ভাইয়েরা। যখন ওই শহীদ পরিবারের সামনে দাঁড়াই; তখন মনে হয়, এ জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য বেঁচে রয়েছি।

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার পতনে অনেকেই আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু, আদর্শের এখন মিল নেই। অনেকেই আছেন শুধু নির্বাচনে গিয়ে ক্ষমতা নেওয়ার জন্য। আমরা এজন্য শেখ হাসিনার পতন করিনি। মুজিবের সংবিধান দিয়ে আর বাংলাদেশে আর চলবে না। জনগণের ও ইনসাফের নতুন সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে।

প্রশাসনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, আমরা অনেক আগেই জানিয়েছিলাম, গোপালগঞ্জে প্রোগ্রাম করবো। কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা না করার কারনেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর বর্বরোচিত হামলা করেছে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জীবনের কোনো মায়া করি না। যখন শহীদ ভাইদের মুখ দেখি তখন ভাবি; আমরা বেঁচে আছি। শুধু তাদের অধিকার আদায়ের জন্যে আমরা বেঁচে আছি। আমরা জীবনের পরোয়া করি না। ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে কোনো একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। গোপালগেঞ্জের আর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে থাকবে না। আমাদের ওপর আক্রমণ আমাদের শক্তি দ্বিগুণ করেছে। আমরা গোপালগঞ্জে আবার যাবো। সেখানকার প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতাকর্মী যাবে। তবে সেটা ভয়ভীতি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে।

নির্বাচনমুখী একটি দলকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, আমরা কেন গোপালগঞ্জে গেলাম; তা নিয়ে তারা প্রশ্ন করেছেন! আওয়ামী লীগ যদি মাথা উঁচু করার চেষ্টা করে; বিপ্লবী ছাত্র-জনতা আবার তাদের পরাস্ত করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে প্রোগ্রাম করবো, ইনশাআল্লাহ।

বিগত সময় সাধারণ মানুষ, ছাত্র-আলেমদের ওপর নির্যাতন করা হয়েছে। শুধু ইসলাম পালনের কারনে জুলুম করা হয়েছে। হিন্দু সনাতন ভাইদের বলবো, আপনারা কোনো বিশেষ দলের সম্পদ নয়, আপনারা বাংলাদেশের জনগণ। সমান অধিকার ভোগ করেন। আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করেছে।

মানিকগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের যুগ্ন আহ্বায়ক হায়দার, সিনিয়র যুগ আহ্বায়ক সামান্তা শারমিন।

এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন বলেন, আমরা যখনই সংস্কার করতে চাই; তখন একটি পক্ষ সংখ্যার ওপর নির্ভর করে ক্ষমতা চায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এ দেশের বিচারব্যবস্থা, শাসনব্যবস্থা এখনও জনগণের জন্য উপযোগী হয়ে উঠেনি। এতোগুলো প্রাণ নেওয়ার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। রিফাইন্ড আওয়ামী লীগের কথা যারা বলছেন, তারা দেখুন, গোপালগঞ্জে সন্ত্রাসীরা এখনও সক্রিয়। গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলার পর আমরা সিন্ধান্ত নিয়েছি, এ দেশের আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। মুজিববাদের কবর রচনা হবে।

সিনিয়র যুগ আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এই অন্তর্বর্তী সরকারের ওপর যে কয়টি দায়িত্ব দেওয়া হয়েছিলো; তার একটিও তারা করেনি। এই অন্তর্বর্তী সরকার নির্বাচনী ম্যান্ডেট দিয়েছে। নির্বাচনের জন্য আমার আন্দোলন করেনি। আমার আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপিকে আনবো; এজন্য আন্দোলন করিনি। আমার গণঅভ্যুত্থান করেছিলাম পুরো রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩১৭

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩১৭
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪০১

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪০১