রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন না, জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকবো : চরমোনাইয়ের পীর

“আমরা জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকবো। কিন্তু মাঝপথে আপনি রণভঙ্গ দেবেন, আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না।” এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (২৫ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার […]

মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন না, জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকবো : চরমোনাইয়ের পীর

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ মে ২০২৫, ১১:২৬

“আমরা জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকবো। কিন্তু মাঝপথে আপনি রণভঙ্গ দেবেন, আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন এটা হতে পারে না।” এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার (২৫ মে) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

তবে তারও আগে প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এ দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।

চরমোনাই পীর বলেন, “জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না ২০২৬, এটা আপনার নিশ্চিত থাকেন। দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানিত ইউনূস সাহেবের সঙ্গে একান্ত আলোচনার জন্য।

আমরা তাকে বলেছিলাম যে, জুলাই-আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেখানে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছে, উদীয়মান ভবিষ্যৎ বাংলাদেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এতগুলো ত্যাগের পর আমরা এই দেশটাকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে, আপনি তখন দেশে ছিলেন না।

কিন্তু দেশের প্রয়োজনে, জনগণের আহ্বানে আপনাকে নিয়ে এসেছিলাম আমরা। একসঙ্গে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “মাঝপথে আপনি হয়তো কষ্ট পেয়েছেন বা কাজ করার সুযোগ পাচ্ছেন না। নানা কায়দায় মানসিক নির্যাতনও চলছে এটা আমরা অনুভব করছি। কিন্তু আমরা যারা রাজপথে আছি, যারা দেশ গড়ার জন্য যুদ্ধ করছি, তাদের পক্ষ থেকে বলছি, জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকবো। মাঝপথে রণভঙ্গ দিয়ে চলে যাওয়া চলবে না। এই চিন্তা যেন আপনার মাথায় না আসে, সে আশ্বাস আমরা দিয়েছি।”

সৈয়দ রেজাউল করীম বলেন, “আমার ভাই তো বলেছেনই, প্রয়োজনীয় সংস্কার না হলে জাতির প্রত্যাশিত একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সেখানে পেশিশক্তি, কালো টাকার দৌরাত্ম্যসহ নানা ফাঁদে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

তিনি বলেন, “যদি সংস্কার না হয়, তাহলে আবারও সেই কলঙ্কিত ইতিহাস ফিরে আসবে। ২৪ আগস্টের অভ্যুত্থানের পুনরাবৃত্তি আমরা চাই না। এজন্য আমরা বলেছি, সংস্কারগুলো দৃশ্যমান করতে হবে। আর যারা মায়েদের কোল খালি করেছে, যারা সন্তানহারা করেছে, পঙ্গু করেছে, যারা আয়নাঘর বানিয়েছে—তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।”

চরমোনাইয়ের পীর স্থানীয় নির্বাচন প্রসঙ্গেও বলেন, “স্থানীয় নির্বাচন যদি আগে হয়, তাহলে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকানো সম্ভব হবে। এর ফলে জনপ্রতিনিধিত্বের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে পারে।”

তিনি বলেন, “আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যেন আমরা এই দেশ গড়ার কাজে একসঙ্গে কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, যুব অভ্যুত্থানের যোদ্ধারা, প্রশাসন এবং সাংবাদিক বন্ধুরা সবাই মিলে একাকার হয়ে আমরা যেন দেশের উন্নয়নে কাজ করতে পারি।”

তিনি জানান, “আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা বলেছি, অনেকে দাবি করে ডিসেম্বর, কেউ রমজান, কেউ আবার অন্য সময় নির্বাচন চান। কিন্তু আপনি বলছেন, জুনের মধ্যে হবে। আজ প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না ২০২৬।’ এটা পরিষ্কারভাবে তিনি বলেছেন। সুতরাং আমরা এতে আস্থা রাখতে পারি।”

আলোচনার একপর্যায়ে চরমোনাইয়ের পীর আরও বলেন, “যেসব বিষয়ে বিতর্ক তৈরি হয়, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যেন সরকার আরও সচেতন থাকে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে স্পর্শকাতর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৮

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৮

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৮