শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ভারতে গিয়ে বাবার নাম পাল্টে সেখ সালাহউদ্দিন হলেন বিধান মল্লিক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল বর্তমানে ভারতের নাগরিক পরিচয়ে চলাফেরা করছেন, যেখানে তার নতুন নাম বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তার বাবার নামও পরিবর্তন করে শেখ আবু নাছেরের পরিবর্তে মুদিন্দ্রনাথ মল্লিক লেখা হয়েছে। এই তথ্য প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে […]

ভারতে গিয়ে বাবার নাম পাল্টে সেখ সালাহউদ্দিন হলেন বিধান মল্লিক

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১১:২১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল বর্তমানে ভারতের নাগরিক পরিচয়ে চলাফেরা করছেন, যেখানে তার নতুন নাম বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তার বাবার নামও পরিবর্তন করে শেখ আবু নাছেরের পরিবর্তে মুদিন্দ্রনাথ মল্লিক লেখা হয়েছে। এই তথ্য প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সেখ জুয়েলের মতো শেখ পরিবারের আরও অনেক সদস্য ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং আধার কার্ডের মাধ্যমে নিজেদের পরিচয় পরিবর্তন করেছেন। ভারতীয় আধার কার্ডের কপি বাংলাদেশ প্রতিদিনের কাছে এসেছে, যেখানে স্পষ্টভাবে তার নতুন নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেখ সালাহউদ্দিন, এবং ২০২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার পতনের পর তিনি ও শেখ পরিবারের বেশিরভাগ সদস্য ভারতে আশ্রয় নেন।

এর আগে, শেখ পরিবারের অনেক সদস্য সেনাবাহিনীর হেফাজতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে ৬২৬ জনকে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সুযোগ বুঝে তারা ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বেরিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে সেখ জুয়েলসহ তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল ও ছোট ভাই শেখ রুবেল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। জানা গেছে, সেখ জুয়েল তার ভারতীয় পরিচয় ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবাধে চলাফেরা করছেন এবং বিশেষ ট্রাভেল কার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতও করছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডে তার নাম উল্লেখ করা হয়েছে বিধান মল্লিক হিসেবে, যেখানে জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯ এবং ঠিকানা শাড়াপুল, ডাকবাংলো, স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ-৭৪৩২৮৬। তবে তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম সেখ সালাহউদ্দিন, জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭ এবং ঠিকানা সোনাডাঙ্গা, খুলনা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্যের এমন কর্মকাণ্ড শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের কাছেও নৈতিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন তুলেছে। বিশেষ করে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা একটি দলের একজন শীর্ষস্থানীয় নেতার এভাবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ এবং নতুন পরিচয়ে বসবাস করা রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনায় আওয়ামী লীগের ভেতরে প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে বলে জানা গেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং এই ধরনের কর্মকাণ্ড কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক দলগুলোর আস্থা সংকটের জন্ম দিতে পারে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

এদিকে, সেখ জুয়েলের নাগরিকত্ব পরিবর্তনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, ভারতের বিশেষ কিছু মহলের সহায়তায় এই নাগরিকত্ব পরিবর্তনের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তিও একই পথ অনুসরণ করেছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলও নজর রাখছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের ঘটনা নয়, বরং এর পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক বিভিন্ন দিক রয়েছে, যা ভবিষ্যতে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৯