সোমবার, ১১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন, গর্ত থেকে টেনে বের করব

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল অন্তর্বর্তী সরকারের ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের ভেতরে ও বাইরে বসে তারা নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে সরকারের অভিযান যৌক্তিক ও প্রয়োজনীয়। তবে তিনি মনে করিয়ে দেন, […]

আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন, গর্ত থেকে টেনে বের করব

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল অন্তর্বর্তী সরকারের ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের ভেতরে ও বাইরে বসে তারা নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে সরকারের অভিযান যৌক্তিক ও প্রয়োজনীয়। তবে তিনি মনে করিয়ে দেন, শুধু নিম্নস্তরের দোসরদের ধরলেই হবে না, প্রশাসনের উচ্চ পর্যায়েও যারা এখনো সক্রিয়, তাদেরও খুঁজে বের করতে হবে। তিনি বলেন, “সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে বসে থাকা ডেভিলদের ধরুন। যদি আপনারা না পারেন, তাহলে যুবদলকে দায়িত্ব দিন, আমরা তাদের গর্ত থেকে টেনে বের করব।”

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যুবদলের রাজনীতি করতে হলে জনগণের পাশে থাকতে হবে, তাদের হৃদয়ের ভাষা বুঝতে হবে এবং ভালোবাসা অর্জন করতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে আমরা রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চাই। আমাদের লক্ষ্য শুধু দলকে শক্তিশালী করা নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে রাজনীতির আদর্শিক মডেল তৈরি করা।” তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সময় প্রণীত সকল বিতর্কিত আইন বাতিল করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দলীয় চেয়ারপারসন এই সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তার নির্দেশেই আমরা বর্তমান সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাব। তবে আমরা সরকারের কাছে একটি দাবি জানাই— অবিলম্বে ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। যাতে ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ তাদের নিজস্ব পছন্দমতো শাসক বেছে নিতে পারে।”

তিনি আয়নাঘরসহ জনগণের ওপর বিগত সরকারের ভয়াবহ নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “এই সরকার শুধু ভিন্ন মত দমনই করেনি, বরং মানুষের ধর্মীয় স্বাধীনতাকেও খর্ব করেছে। আলেম সমাজের ওপর যে ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে, তা নজিরবিহীন। মসজিদে খুতবা দেওয়ার ক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ ছিল। কি বলা যাবে, কি বলা যাবে না, তা নির্ধারণ করত সরকার। নানা অজুহাতে মামুনুল হকসহ শীর্ষ আলেমদের জেলে বন্দি করা হয়েছিল।”

মোহাম্মদপুরে কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, “এই কিশোর গ্যাং তৈরি হয়েছে গত ১৭ বছরে। তাদের বয়স কত? কারা তাদের লালন-পালন করেছে? কারা তাদের অস্ত্র হাতে তুলে দিয়েছে? যারা ১৭ বছর ধরে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে এই গ্যাং সংস্কৃতি গড়ে তুলেছে, তাদেরই আগে গ্রেপ্তার করুন। এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাস, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি— এসবের জন্য সাবেক স্বৈরাচারী সরকার ও তাদের দোসররাই দায়ী। তারা এখনো দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, সরকারকে ব্যর্থ করতে চায়, সুযোগ বুঝে আবারও ফিরে আসার স্বপ্ন দেখছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনে হেরে গেলে কেউ ফিরে আসতে পারে। কিন্তু জনগণ যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে উৎখাত করে, সে আর ফিরে আসার সুযোগ পায় না।”

ছাত্র-জনতার আন্দোলনে মোহম্মদপুরবাসীর বীরত্বের প্রশংসা করেন এই যুবনেতা। তিনি বলেন, আপনারা হাসিনার খুনি বাহিনীর সামনে যেভাবে বুক পেতে দিয়েছেন, সেটি সারা দেশে প্রশংসা পেয়েছে। যে স্বপ্ন নিয়ে আপনারা এই আন্দোলনে নেমেছিলেন, এখন সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের। আর এ জন্য যুবদল সব সময় আপনাদের পাশে থাকবে।

এ সময় মোহাম্মদপুর থানা পুলিশকে সতর্ক করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমরা শুনছি মোহাম্মদপুরে হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে পুলিশ। আমি আপনাদের সাবধান করছি, এমন হলে যুবদল রাজপথে নামবে। তখন নিজেদের রক্ষা করতে পারবেন না।

কর্মিসভার আয়োজনে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা কেউ এমন কিছু করবেন না, যাতে যুবদলের বদনাম হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, গ্রুপিংয়ের সুযোগ নেই। কোনো হাইব্রিড নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয়েরও সুযোগ নেই। বিগত দিনগুলোতে যুবদলের যেসব নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, নির্যাতিত হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে; তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসবে।

কর্মিসভায় মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের সভাপত্বিতে কর্মিসভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু।

বিশেষভাবে উপস্থিত ছিলেন বৃহত্তর মোহাম্মদপুরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এ সময় মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাধারণ সম্পাদক শুক্কুর আলামীন, আইয়ুব আলী, মোকছেদুল হাসান মিন্টু, ইলিয়াস হোসেন, শেরেবাংলা যুবদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান অপু, সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু, আদাবর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, ৩৩ নং ওয়ার্ড আহ্বায়ক এস এম দোলন, সদস্য সচিব ইব্রাহিম সরদার; ৩১ নং ওয়ার্ড আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব স্বপন; ৩৪ নং ওয়ার্ড আহ্বায়ক জাকির; ২৯ নং ওয়ার্ড আহ্বায়ক জাহিদ হোসেন, সদস্য সচিব আলামীন; ২৮ নং ওয়ার্ড আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক ৩০ ওয়ার্ডের সভাপতি হেলাল আহমেদ রাজু, ১০০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মোস্তফা গাজী দুদু, যুবনেতা ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্ল্যা, জাসাস নেতা খান আহসান রেজা, মোহাম্মদপুর থানা কৃষক দলের সদস্য সচিব শাকিল মোল্লাসহ মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৮০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৫৪

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৮০

রাজনীতি

নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়া মন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলতে চাইনি, তার কর্মকাণ্ডে না বলেও থাকা যাচ্ছে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ। তিনি বলেন, গত দেড় বছর ক্রীড়া […]

নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়া মন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলতে চাইনি, তার কর্মকাণ্ডে না বলেও থাকা যাচ্ছে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ।

তিনি বলেন, গত দেড় বছর ক্রীড়া ক্ষেত্রের জন্য কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা এবং বাধার সম্মুখীন হয়েছি এই একজন থেকে। বারবার ব্যর্থ হয়েও থামেনি সে। এখন নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভও আমার ওপর দেখাচ্ছে। ঢাকা-১৬ তে তো এনসিপিরও প্রার্থী ছিলো না!

তিনি আরও বলেন, প্রথমে এক ফ্যাসিবাদের দোসর সজীব ওয়াজেদ জয়ের বন্ধুকে নিয়ে বাফুফে দখল করতে চাইলো, ব্যর্থ হলো। তারপর থেকে ফুটবলের উন্নয়নে সকল কার্যক্রমে বর্তমান বাফুফে নেতৃত্ব এবং সরকারকে বাধা দিতে থাকলো।

তারপর বিসিবিতে একজন ক্রিকেটারকে সামনে রেখে নিজের আপন ভাইসহ নিজের ইচ্ছামতো একগাদা লোককে আনতে চাইলো। সেখানেও নির্বাচনে পরাজিত হয়ে পদে পদে অসহযোগিতা আর বাধা হয়ে দাঁড়াচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, অথচ আমি পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম। এমনকি ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে যে সার্চ কমিটি করা হয় সেখানেও তার পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করেছিলাম শুরুর দিকে। পরবর্তীতে সার্চ কমিটির সদস্যপদ ব্যবহার করে সেই ব্যক্তি বিভিন্ন ফেডারেশনের কার্যালয় দখল করা শুরু করলে তাকে অপসারণ করা হয়। অপসারণ করার পর ওই ব্যক্তিকে দিয়ে আমার নামে মামলাও করানো হয়েছিল। সরকারে থেকেও মামলা খেয়েছি ক্রীড়াঙ্গনের মাফিয়াদের মাধ্যমে।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, এখন স্পোর্টস মিডিয়াগুলো দখলে নিয়ে যাচ্ছেতাই নোংরামি করে বেড়াচ্ছে। আমরা ফুটবল, ক্রিকেটসহ স্পোর্টসের প্রায় সব ক্ষেত্রে যুগ যুগের মাফিয়াদের হটিয়েছি। যার ফলাফল দেশবাসী মাত্র দেড় বছরের মধ্যেই দেখতে পাচ্ছে।

এই মাফিয়াদের সাথে মিলে স্পোর্টস মিডিয়া দখলের মাধ্যমে যাচ্ছেতাই আক্রমণ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে (একটা নমুনা দিলাম নিচে)।

তিনি আরও বলেন, দেড় বছর ভদ্রতা এবং নীরবতার সাথে কাজ করে গেছি, আপনাদের অপকর্ম নিয়ে মুখ খুলিনি বলে ভাববেন না যে কথা বলতে পারি না। বাধ্য করবেন না, আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৫৪