শুক্রবার, ২৬ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘৭১ এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, ২৪ এর স্বাধীনতা কিন্তু বিড়াল’

একাত্তর প্রসঙ্গে কোনো ছাড় নয়, এমন বার্তা দিয়ে তিনি বলেন, ‘সারাদিন রাজনীতির কথা বলে ঘুরে বেড়াও, আমরা বসে আছি রাজনীতি বুঝি না কিছুই, আমাদের অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, একাত্তর কোনো কিছুই না, অইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা, আরে বাবা! একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। একাত্তরের স্বাধীনতা […]

নিউজ ডেস্ক

১১ জানুয়ারী ২০২৫, ১৮:৪৮

একাত্তর প্রসঙ্গে কোনো ছাড় নয়, এমন বার্তা দিয়ে তিনি বলেন, ‘সারাদিন রাজনীতির কথা বলে ঘুরে বেড়াও, আমরা বসে আছি রাজনীতি বুঝি না কিছুই, আমাদের অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, একাত্তর কোনো কিছুই না, অইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা, আরে বাবা! একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদের স্বাধীনতা কিন্তু বিড়াল।

বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথ ছাড়বে না, হুঁশিয়ারি দেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘যারা একাত্তরকে ভুলাইতে চান, তাদের বলতে চাই, এই বাঙ্গালি জাতি কখনও একাত্তরকে ভুলবে না। আমি বলি এই দেশে বেলি-চামেলি ফুলই ফোটে না, এ দেশে রক্তজবাও ফোটে। এই দেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এই দেশে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে। এই দেশে মীরজাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, রাজবল্লভ, রাজাকার, আলবদর জন্মায় না, এই দেশে যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্যসেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমানের মতো, মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তানেরা। এই দেশকে কখনো ধ্বংস করা যাবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে।’

এরপর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুদ্ধ করতে গিয়েছি, দেখেছি গুলি লাগছে গায়ে, উঠে বলছে মা’কে দেইখো তুমি, সেই মা পাগল হয়ে মারা গেছে। যারা নয় মাস যুদ্ধ করে কাটিয়েছেন যোদ্ধারা, তার সঙ্গে কিছুর তুলনা হয় বলেন আপনারা? আপনারা কি সব ভুইলা বইসা আছেন নাকি? যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকেন কেন? আপনারা কি চুপ করে থাকবেন?’

শেষ দুই দশকে বিএনপি আর জামায়াতে ইসলামী একই সঙ্গে রাজনীতির ময়দানে ছিল। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কটা দাঁড়িয়েছে রীতিমতো সাপে-নেউলে। সম্প্রতি এক সভায় আবারও জামায়াতে ইসলামীকে একহাত নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির নেতা ফজলুর রহমান।

তার অভিমত, বিএনপিকে ছাড়া নির্বাচনে গেলে ১০ আসনও পাবে না জামায়াত।

এছাড়াও তিনি এই সভায় প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েও। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সঙ্গে একাত্তরকে খাটো করার প্রবণতাকেও একহাত নিয়েছেন।

তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, ‘আল্লাহর রহমত আমরাই জিতব। বাকবাকুম করে যারা কথা বলত, তাদের নেতারা ৭০ সালেও কথা বলছে, পরে দেখা গেছে ভোট পেয়েছেন ৬ পারসেন্ট। আমি চ্যালেঞ্জ করলাম, ইসলামের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন, ৭০ সালে, ৭১ সালে, এখনও যারা করতে চান, তারা ১০ পারসেন্টের বেশি ভোট পান, তাহলে ভোটের পরে ফজলুর রহমানের সঙ্গে দেখা করবেন।’

তিনি আরও যোগ করেন, ‘বড় বড় কথা বলেন, ভোট একা করে দেখান তো পারলে? তিন বার ভোট করেছেন, একবার ১ আরেকবার ৩ আসন পেয়েছেন। বিএনপির নামে খুব দুর্নাম করতেছেন, বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি খারাপ বলে বলে ফেসবুক ইউটিউবে অপপ্রচার করতেছেন।’

যদিও বিএনপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ অস্বীকার করেননি এই নেতা।সেই সঙ্গে পালটা প্রশ্ন তুলতেও ভুল করেননি। তার কথায়, ‘আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা ১৫ বছর না খেয়ে ছিল। অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা-বাপ মরেছে জেলে থাকার কারণে দেখতে পারে নাই, জানাজা পড়তে এসেছে ডাণ্ডাবেড়ি পরে, সেই কর্মীর যখন পেটে ভাত থাকে না, যদি ১০ টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, তাহলে যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না?’

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়েও মন্তব্য করেন ফজলুর রহমান।বলেন, ‘এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলের নাম সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, দেখলাম তিনটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, আমি জিজ্ঞেস করলাম বাবা তোমরা কারা, ওদের একজন বলল আমরা সমর নায়ক, আমি বললাম তুমি সমর নায়ক? সে বলল স্যার ভুল হয়ে গেছে আমরা সমন্বয়ক। জিজ্ঞেস করলাম কেন আসছিলা, সে বলল ডিসি স্যারের সঙ্গে দেখা করতে আসছি। কোন ক্লাসে পড়ো? বলল, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে।’

তার অভিমত, এতে করে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। রাজনীতি ছেড়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান জানান, ‘এভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা যে এইম ইন লাইফ রচনায় লেখতাম ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, এখন ছেলেরা লেখবে সমন্বয়ক হইতে চাই। এসব ছেড়ে পড়াশোনায় যাও। ভারতকে সারা দিন বকো? বকা দেও হাজারবার, আমরাও দেই। কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে ভালো ছাত্র হও, বেঙ্গালুরুর আইআইটির বিজ্ঞানীর থেকেও ভালো বিজ্ঞানী হও।’

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৪৩

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৩৯
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৪৩

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৩৯