জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার কায়সার কামালের একটি মন্তব্যের জবাব দিয়েছেন।
রোববার সংসদের অধিবেশনে তিনি বলেন, “আপনি একটা কথা বলেছিলেন, এটা শাহবাগ না। কিন্তু আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি এবং শাহবাগের সত্তা নিয়েই এখানে দাঁড়িয়েছি।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ এবং তাদের প্রতিনিধিত্বের বিষয়েও গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বিরোধী দলের বিভিন্ন বক্তব্যেরও জবাব দেন।
এর আগে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্যের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্য নয়, বরং পুরো দেশের মানুষের জন্য কাজ করে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদে থাকা তরুণ প্রতিনিধিরা জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে কম কথা বলে গণভোটসহ নির্দিষ্ট কিছু ইস্যুতে বেশি গুরুত্ব দিচ্ছেন।
অধিবেশনে উভয় পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে রাজনৈতিক আলোচনা ও পাল্টা বক্তব্যের পরিবেশ সৃষ্টি হয়।