শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

বিএনপির ২ গ্রুপের দ্বন্দ্বে লাইনম্যানকে মারধর, উপদেষ্টা আসিফের ওপর মিথ্যাচার

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারির ঘটনাকে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ জুন) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত দু পক্ষের মারামারিকে আসিফ মাহমুদের গাড়িবহরে যানজটের কারণে তার অনুসারীরা মারধর করেছে বলে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী […]

বিএনপির ২ গ্রুপের দ্বন্দ্বে লাইনম্যানকে মারধর, উপদেষ্টা আসিফের ওপর মিথ্যাচার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ জুন ২০২৫, ১৭:০৯

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারির ঘটনাকে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

গত সোমবার (৯ জুন) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত দু পক্ষের মারামারিকে আসিফ মাহমুদের গাড়িবহরে যানজটের কারণে তার অনুসারীরা মারধর করেছে বলে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার (৯ জুন) সকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন।

এরই অংশ হিসেবে সকাল ১০টার দিকে পান্তি বাজারে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। বাজারের এক ব্যবসায়ী জানান, উপদেষ্টা আসার আগেই বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুটো পক্ষ মারামারিতে লিপ্ত হন।

এক পর্যায়ে পাহারপুর সরকার বাড়ির কয়েকজনকে দৌঁড়ে ঈশ্বরের মিষ্টি দোকানে নিয়ে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নেয়। দুপক্ষই স্থানীয় বিএনপি কর্মী বলে জানা যায়।

এ ঘটনার কিছুক্ষণ পর উপদেষ্টা পান্তি বাজারে প্রবেশ করে এবং উপস্থিত সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে চলে যান।

একাধিক ব্যবসায়ী জানান, বিকেল ৩টার দিকে আলামিন, কাইউম, রাকিবের নেতৃত্বে পাহাড়পুর সরকার বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে সকালে মারধরকারী ও মোবাইল ছিনতাইকারীদের খুঁজতে বাজারে যায়। মারধরের সাথে জড়িত ও মোবাইল নিয়ে যাওয়া বাজারের লাইনম্যান মহিউদ্দিনকে সামনে পেয়ে মারধর করে। মহিউদ্দিন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত।

মহিউদ্দিনের মারধরের ঘটনাকে ৪ দিন পর উপদেষ্টার গাড়িবহরে যানজটের কারণে মারধর করা হয় মর্মে সংবাদ প্রকাশ করা হয়।

এসব সংবাদ মিথ্যাচার বলে অভিযোগ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম। তিনি বলেন, অন্য ঘটনাকে উপদেষ্টাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। একটি মহল সর্বদা উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

চার দিন আগের পারিবারিক ঘটনাকে উপদেষ্টাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের নিন্দা জানাচ্ছি।

স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, বাজারে দুপক্ষের মারামারিতে উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। ঘটনা উপদেষ্টা আসার আগেই।

ঈশ্বর মিষ্টান্ন ভান্ডারের দোকানী ঈশ্বর দাস বলেন, একজনকে দৌড়ে আমার দোকানে ঢুকিয়ে কয়েকজন মারধর করে, মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে পাহারপুর ইউনিয়নের চেয়ারম্যান সামাদ মাঝি জানান, উপদেষ্টার গাড়িবহর বা যানজট সংক্রান্ত কোন বিষয়ে মারধরের ঘটনা ঘটেনি। উপদেষ্টা আসার আগেই অন্য বিষয়ে এলাকার দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এছাড়া কিছু নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রহমান বলেন, উপদেষ্টার আগমনের আগে পান্তি বাজারে উত্তেজনা সৃষ্টি হয় শুনেছি। তবে উপদেষ্টার গাড়িবহর আসার পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। হামলা হয়েছে এমন মর্মে কোন অভিযোগ আসেনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, উপদেষ্টা আসার চার দিন পর পত্রিকায় দেখলাম মারধরের ঘটনা। বে এ নিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

উল্লেখ্য, কথিত লাইনম্যান মহিউদ্দিন আগেও চুরি ও ডাকাতির অভিযোগে মারধরের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন।

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় […]

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৬, ১১:৪২

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুন ২০২৬ তারিখে জারি করা আগের ২২ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ফার্মেসি কাউন্সিল, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারের কাছে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা হালনাগাদ, ঔষধ উৎপাদন, আমদানি ও রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানেও পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার […]

বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ২২:২৬

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ৪টা ৫৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বৃহস্পতিবার ভোর চারটা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোমাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় বাসায় টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হয়।

জানা যায়, আগুন নিয়ন্ত্রণের সময় এবং পর পাকিস্তানি হাই কমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিলেন। তবে প্রচণ্ড ধোয়া সৃষ্টি হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যার পর কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগে যোগাযোগ করা হলে তারা বলেন, আজ সকালে পাকিস্তানি হাই কমিশনার ও তার স্ত্রী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। হাইকমিশনের স্ত্রী বর্তমানে ক্যাবিনে এবং হাইকমিশনার নিজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।