মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

শেখ হাসিনাকে ধরার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ যেকোনো ধরনের অপরাধ, বিশেষত গুম, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করার সক্ষমতা রাখে এবং এই বিচার সম্পূর্ণরূপে দেশের নিজস্ব আইনি কাঠামো এবং ডমেস্টিক ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত হবে—এমনটাই জানিয়েছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার জাতীয় দৈনিক জনকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনালেই এই অপরাধগুলোর বিচার হবে। […]

শেখ হাসিনাকে ধরার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৫, ০৯:৪৭

বাংলাদেশ যেকোনো ধরনের অপরাধ, বিশেষত গুম, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করার সক্ষমতা রাখে এবং এই বিচার সম্পূর্ণরূপে দেশের নিজস্ব আইনি কাঠামো এবং ডমেস্টিক ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত হবে—এমনটাই জানিয়েছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার জাতীয় দৈনিক জনকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনালেই এই অপরাধগুলোর বিচার হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এই বিচার পরিচালনার জন্য যথেষ্ট পরিপক্ব ও সক্ষম।”

জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তাজুল ইসলাম বলেন, “জাতিসংঘ এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে নিজেদের মত অনুসন্ধান চালিয়ে একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমাদের বিচার প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করছে।”

তিনি আরও জানান, “জাতিসংঘ আমাদের ইনভেস্টিগেটর এবং প্রসিকিউটরদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সহায়তা করছে। এই ধরণের কারিগরি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।”

দেশের বাইরে বিচার করার সম্ভাবনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্পষ্টভাবে বলেন, “আমরা মনে করি, এ ধরনের আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া একেবারেই অপ্রয়োজনীয়। বাংলাদেশে যেখানে অভ্যন্তরীণ বিচার সম্পূর্ণরূপে সম্ভব, সেখানে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। দেশের আইনি কাঠামো যথেষ্ট শক্তিশালী এবং জাতির স্বার্থেই আমাদের বিচার নিজ দেশে হওয়া উচিত।”

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিষয়ে তাজুল ইসলাম জানান, “যারা এই অপরাধে সম্পৃক্ত এবং যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা আমাদের কাছে অভিযুক্ত আসামি। এদের গ্রেপ্তারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হচ্ছে।”

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চেয়েছি। তার পাশাপাশি যারা বিদেশে পালিয়ে আছে বলে মনে হচ্ছে, তাদের বিষয়েও পর্যায়ক্রমে তথ্য ও নথি ইন্টারপোলের কাছে পাঠানো হচ্ছে যেন তাদের গ্রেপ্তার করে দেশের আইনের আওতায় আনা যায়।”

বিশ্লেষকরা মনে করছেন, এ বক্তব্য বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর সরকারের আস্থা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ নিজস্ব কাঠামোর মধ্যেই পরিচালনার সংকল্প স্পষ্ট করে তুলে ধরেছে। পাশাপাশি জাতিসংঘের কারিগরি সহযোগিতাও বিচার ব্যবস্থার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।