মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

জব্দ করা ট্রলিং বোট সাগরে মাছ শিকারে, নৌ পুলিশের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জব্দ করা দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের একটি মোটা অংকের অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ শিকারে পাঠানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় জেলেদের অভিযোগ, জব্দ করা একটি ট্রলার সাগরে মাছ ধরার সুযোগ করে দিতে অর্থ লেনদেন হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে একাধিক বার […]

জব্দ করা ট্রলিং বোট সাগরে মাছ শিকারে, নৌ পুলিশের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জব্দ করা দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের একটি মোটা অংকের অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ শিকারে পাঠানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় জেলেদের অভিযোগ, জব্দ করা একটি ট্রলার সাগরে মাছ ধরার সুযোগ করে দিতে অর্থ লেনদেন হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও নৌ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিজামপুর কোস্টগার্ডের একটি অভিযানে দুটি অবৈধ আর্টিফিশিয়াল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটি হলো এফবি এলমা আক্তার-৪ ও মেঘনা -৫

যার মধ্যে কাজী আবুল কোম্পানির মালিকানাধীন এফ বি এলমা আক্তার -৪ যার রেজি নং-১২২০২ দৈঘ ১৮ মিটার প্রস্থ ৪.৩০ মিটার গভিরোতা ১.৬০ মিটার ইঞ্জিন নং ২০২১১১০৯৩০০

মেঘনা-৫-এর মালিকের সুরেন্দ্র কুমার দাস (৭৫) ।

এ ঘটনায় মহিপুর থানায় নিয়মিত মামলা করা হয়। পরে জব্দ করা ট্রলার ও সংশ্লিষ্ট মালামাল থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। মহিপুর থানা থেকে সেগুলো কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, জব্দ করা দুটি ট্রলারের মধ্যে একটি অর্থের বিনিময়ে সাগরে মাছ শিকারের সুযোগ পেয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় জব্দ করা ট্রলার কীভাবে সাগরে যাওয়ার সুযোগ পেল, তা নিয়ে স্থানীয় জেলে ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে সরেজমিনে জব্দ করা বোট দুটি রাখার স্থানে গিয়ে শুধু মেঘনা-৫ পাওয়া গেছে। সেখানে এফবি এলমা আক্তার-৪ পাওয়া যায়নি।

মালিকপক্ষের একটি সূত্রের দাবি, এফবি এলমা আক্তার-৪ বর্তমানে একটি ডকইয়ার্ডে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখা যায়, একটি আর্টিফিশিয়াল ট্রলিং বোটের ডগ ইয়ার্ডে কাজ চলছে। বোটটির মালিক মীর মিজানুর রহমান। তথ্য মতে জানা যায় ঐ বোটের গায়ে রং তুলি দিয়ে দু-এক দিন আগে এফবি এলমা আক্তার-৪ নাম লেখা হয়েছে যার ইঞ্জিন নং 2023j015062

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, জব্দ তালিকায় থাকা বোটের ইঞ্জিন নম্বরের সঙ্গে ডকইয়ার্ডে থাকা বোটের ইঞ্জিন নম্বরের মিল নেই।

এ বিষয়ে ডকইয়ার্ডে কর্মরত মিস্ত্রি ইলিয়াস শিকদার জানান বোটেরে প্রকৃত মালিক মীর মোঃমিজানুর রহমান।

এ বিষয়ে আর্টিফিশিয়াল ট্রলিং বোটের মালিক আবুল কোম্পানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ডকইয়ার্ডে থাকা বোটটি আমার। বোটটির ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে।” আবুল কোম্পানীর বক্তব্য অনুযায়ী বোটটি নৌ পুলিশ স্থানীয় মোস্তফা খলিফার জিম্মায় রেখে যায় এবং তার অনুমতি নিয়ে তিনি বেট ডগ ইয়ার্ড করেন।

এ বিষয়ে মোস্তফা খলিফার সাথে যোগাযোগ করলে তিনি বলেন তার

নৌ পুলিশের অনুমতি নিয়েই বোটটিকে ডকইয়ার্ডে পাঠানো হয়, তবে ইঞ্জিন ও অন্যন মালামাল পরিবর্তনের বিষয় আমি অবগত নয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার ফাঁড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি তাদের পুলিশ ফাঁড়ির মেইন ফটকে তালা বদ্ধ দেখা যায়। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে নৌ পুলিশ সুপার মোঃ নাজমুল হক (বরিশাল অঞ্চল) জানান বিষয়টি আমি অবগত নই। তবে খোঁজ নিচ্ছি সত্যতা মেললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বলেন, ‘মামলা হওয়ার পর জব্দ করা মালামাল আমরা নৌ পুলিশের কাছে জিম্মায় দিয়েছি। এরপরের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জব্দকৃত ট্রলিং বোট কোনোভাবেই ডগ ইয়ার্ডে কাজ করাকাজ করা বা সাগরে মাছ শিকারে যেতে পারে না। এটি হয়ত আইনবিরোধী।

জব্দ করা ট্রলার সাগরে মাছ শিকারে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সেভ দ্যা বে অফ বেঙ্গলের প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম শাহীন জানান, এ ঘটনা এরকম ঘটনা আমরা প্রায় শুনে থাকি সমুদ্রে অবৈধ পন্থায় মাছ শিকারের টাকার গরমে একটি কুচক্রী মহল কিছু অসাধু কর্মকর্তারদের সহায়তায় আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাছ শিকার করছে। অসাধু উপায় মাছ শিকার বন্ধ করারতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা সহযোগিতা একান্ত কাম্য।

মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আফজাল মোল্লা বলেন একাধিক জলের সূত্রে আমি নিশ্চিত হয়েছি এফ বি এলমা আক্তার -৫ এখন সমুদ্রের মাছ শিকার রয়েছে। উক্ত ট্রুলিনের মাঝি শহিদুল ইসলামের তিন দিন পর্যন্ত বন্ধ রয়েছে। ধারনা করা হচ্ছে তিনি ট্রলিং নিয়ে সমুদ্রে নেটওয়ার্কের বাইরে রয়েছেন। তদন্ত-পূর্বক বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় জেলে ও অসাধারণ মানুষের দাবী মাছ শিকারের সমস্ত এ রকমের বেআইনী কর্মকান্ড বন্ধ করে আইন মেনে সুশৃংখলভাবে মাছ শিকার করতে প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। কোন কর্মকর্তা অনৈতিকভাবে কাউকে বেআইনি সুবিধা দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জর দাবি জানাই।

সারাদেশ

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে। হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া […]

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

কুমিল্লায় ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে কক্সবাজারে অবস্থানের নতুন তথ্য সামনে এসেছে। সেখানকার একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। বয়স দেখানো হয় ১৮ বছর। আর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে পরিচয় দেওয়া হয় তার স্বামী হিসেবে।

হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের পরিচিত ব্যক্তিদের দেওয়া তথ্য থেকে তাজমিনের কক্সবাজারে অবস্থান ও বাড়ি ফেরার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে এসব তথ্য জানা গেছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের কলাতলীতে কুটুমবাড়ি-সংলগ্ন সড়কের শেষ মাথায় অবস্থিত একটি তিনতলা আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠে তাজমিন ও রিয়াজ। সেখানে তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করা হয়। রিয়াজের ঠিকানা হিসেবে বান্দরবানের লামা এলাকার তথ্য দেওয়া হয়। তার বাবার নাম লেখা হয় মনির আহমদ।

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, এক রাত অবস্থানের পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। রেজিস্টারে রিয়াজের দুটি মুঠোফোন নম্বর ও একটি জাতীয় পরিচয়পত্র নম্বরও পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর হোটেল ছাড়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন। এরপর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করেন।

পরদিন ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।

রিয়াজের এক সহকর্মীর দাবি, ঘটনার প্রায় ১৭ দিন আগে ফেসবুকের মাধ্যমে তাজমিনের সঙ্গে রিয়াজের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে সময় কাটান।

তবে রিয়াজের ঘনিষ্ঠ অন্য একটি সূত্রের দাবি, প্রায় পাঁচ মাস আগে তাদের পরিচয় হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত যোগাযোগ ছিল।

তাজমিনের বাড়ি ছাড়ার বিষয়ে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যায়।

সেখান থেকে মুঠোফোনে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তাকে কক্সবাজারে আসতে বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। যাতায়াতের খরচ হিসেবে রিয়াজ বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠিয়েছিলেন বলেও জানা গেছে।

সহকর্মী জানান, কক্সবাজার থেকে ফেরার জন্য ‘আইকনিক এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের টিকিট কিনে তাজমিনকে তুলে দেন রিয়াজ। টিকিটের মূল্য ছিল ৯০০ টাকা।

ওই সহকর্মীর ভাষ্য অনুযায়ী, কুমিল্লায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরও তাজমিনের সঙ্গে রিয়াজের মুঠোফোনে যোগাযোগ হচ্ছিল। এমনকি অটোরিকশাচালক সম্পর্কে কিছু তথ্যও রিয়াজকে জানিয়েছিল তাজমিন।

তবে রাত আনুমানিক দেড়টার দিকে তাজমিনের মুঠোফোনের লাইভ লোকেশন বন্ধ হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ওই সহকর্মী।

পরদিন টেলিভিশনের সংবাদে তাজমিনের হত্যার খবর জানতে পেরে রিয়াজ হতবাক হয়ে পড়েন বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াজের এক সহকর্মী আরও জানান, হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর রিয়াজ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে সহযোগিতা চান। তাজমিনের হত্যার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ওই সহকর্মীর তথ্য অনুযায়ী, রিয়াজ প্রায় তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন। ঘটনার পর তিনি কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

এদিকে রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সরাসরি জানা সম্ভব হয়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তাজমিন হত্যার ঘটনায় মুঠোফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ হলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পরিষ্কার হবে।

তবে তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং রিয়াজের সঙ্গে তার যোগাযোগের বিষয়গুলো তদন্তে কীভাবে বিবেচিত হচ্ছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

সারাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, লুট মালামাল

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৭

আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো একসময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৭ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা অফিস কক্ষে প্রবেশের পর দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভেঙে ফেলে। এরপর সেখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রধান শিক্ষক রোকেয়া বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

সারাদেশ

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান। কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক […]

মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:২১

মধুপুর উপজেলার জয়নাগাছা, সোলাকুড়ীসহ আশপাশের এলাকায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভেঙে গেছে অসংখ্য কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে আনারস, পেঁপেসহ বিভিন্ন ফসলের বাগান।

কৃষকদের ভাষ্য, বছরের পর বছর পরিশ্রম আর বিনিয়োগের পর ফলন পাওয়ার সময় এমন ঝড় তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, জীবনের প্রায় অর্ধেক পুঁজি তিনি আনারস ও কলাবাগানে ব্যয় করেছেন। আকস্মিক এই ঝড়ে তার সব আশা-আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে।

কৃষকদের কাছে কলাগাছের মাজা ভেঙে যাওয়া শুধু একটি গাছের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবারের স্বপ্ন ও জীবিকার হিসাব। আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা।