মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

‘র’এর মাস্টার প্লানে ওবায়দুল কাদের পলাতক

ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে জামাই আদরে ছিল। সবাই কথা বলছে সে কোথায় ছিল? কার বাড়িতে ছিল? কার জিম্মায় ছিল? তাকে কারা আশ্রয় দিয়েছিল? এসব নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে সরকার কর্তৃক নোটিশ জারি করার আদেশ দিয়েছে। সম্প্রতি এক বক্তব্যে সাবেক এমপি গোলাম মাওলা রনি এসব কথা বলেন। যদি […]

নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে জামাই আদরে ছিল। সবাই কথা বলছে সে কোথায় ছিল? কার বাড়িতে ছিল? কার জিম্মায় ছিল? তাকে কারা আশ্রয় দিয়েছিল? এসব নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে সরকার কর্তৃক নোটিশ জারি করার আদেশ দিয়েছে। সম্প্রতি এক বক্তব্যে সাবেক এমপি গোলাম মাওলা রনি এসব কথা বলেন।

যদি ওবায়দুল কাদেরকে নিরাপদে নিয়ে যেতে পারে। তাহলে দুইদিন পরে আনিসুল হক জেলখানা থেকে বা সালমান এফকে লন্ডনে দেখা যাবে না তার কোন গ্যারান্টি আমি দেখছি না ।আল্লাহ তা’আলা আমাদেরকে হেফাজত দান করুক।

গোলাম মাওলা রনি বলেন, ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেলেন? সবাই মনে করেছিলেন ওবায়দুল কাদের ভারতে গিয়েছিলেন কিন্তু তিনি একেবারে নিরাপদে বাংলাদেশে তিনটি মাস ছিলেন। এটা একটি ভয়াবহ সংবাদ। আমরা যারা এই আন্দোলনের পক্ষের শক্তি। আমাদের জন্য অপমানকর এবং অসম্মানজনক। বাস্তবতা হলো তিনি ছিলেন এবং নিরাপদে এখান থেকে চলে গেলেন দিল্লিতে অথবা কলকাতাতে।

এর দ্বারা কি বুঝায় অর্থাৎ যারা তাকে নিয়ে গিয়েছে নিঃসন্দেহে এখানে তাদের গোয়েন্দা সংস্থার “র” অংক কষে ওবায়দুল কাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তাকে নিয়ে গেছে। যদি ওবায়দুল কাদেরকে নিয়ে তাদের কোন প্ল্যান না থাকতো আওয়ামী লীগকে নিয়ে তাদের পরিকল্পনা না থাকতো তাহলে তারা তাদেরকে নিয়ে যেতেন না।

তিনি আরও বলেন,ওবায়দুল কাদেরের মত একজন হেভিওয়েট মানুষ যদি বাংলাদেশ থেকে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ পার করতে হয়। এই ধাপের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে এবং ভারত যে কমান্ড দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে পালাতে সহায়তা করেছে। এই বাস্তবতা মেনে নিলে ভারত আসলে তাকে নিয়ে গিয়েছে। আহবান করে নিয়েছে, কেন নিয়েছে? তারা আবার বাংলাদেশে পাঠাতে চায় তাদের প্রতিনিধি রূপে।

সুতরাং ওবায়দুল কাদের যে তিন মাস পালিয়ে ছিলেন বা ভারতে পালিয়ে গেছেন এটাই মূল খবর নয়। মূল খবর হচ্ছে আগামী দিনে আমাদের রাজনীতিতে কি মেরুকরণ হচ্ছে। আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আমাদের এই দেশে আমরা যে এত ভারত বিরোধী এটার পরিণতি কি হবে? এখানে যখন ভারতের তাবেদার সরকার ছিল, তখন একজন আবরার ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল। যার জন্য তাকে খুন হতে হয়েছিল। তার কর্ম অমর এবং অক্ষয় হয়ে থাকবে বাংলাদেশে।

 

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।