বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: দুলু

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামীলীগের শাসন আমলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিসিএস পরীক্ষার প্রশ্ন অর্থের বিনিময়ে কেনা বেচা হয়েছে। টাকার কাছে […]

নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ পর্যায়ে সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামীলীগের শাসন আমলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিসিএস পরীক্ষার প্রশ্ন অর্থের বিনিময়ে কেনা বেচা হয়েছে।

টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আ’লীগের নেতা কর্মীরা। হাসিনা সরকার আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরী পায়নি। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোন প্রকার বৈষম্যই এই বাংলায় ঠাই হবেনা। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে নবীন প্রবীন ছাত্র শিক্ষক সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এন এস সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধাক্ষ্য প্রফেসর মোঃ আব্দুল বারি মির্জা, নবীন বরন অনুষ্ঠানের সভাপতি আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, এন এস কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার,জি এস শহিদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।
দুলু আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের।
আওয়ামীলীগ তো দিনের ভোট রাতে করেছে। জনগণের ভোটের কোন দরকার হয়নি তাদের। তারা জনগণের মনের ভাষা বুঝতে চায়নি। গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় জনমত ছাড়াই ক্ষমতা দখল করে একদলীয় দুঃশাসন কায়েম করেছে। তারা শুধু এমপি মন্ত্রী হয়ে দেশের সম্পদ লুটপাট করে নিজেদের সম্পদশালী করতে ব্যস্ত ছিল। তিনি বলেন এই নাটোরে কোন শিল্প কারখানা তারা গড়ে তুলেনি।
অথচ আমি( দুলু) এমপি থাকা কালীন প্রাণ গ্রুপের মালিক কে বলে এই নাটোরে প্রাণের ফ্যাক্টরী করেছিলাম। যেখানে এখন হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে। ভবিষ্যতে যদি কষমতায় আসতে পারি তবে নাটোরে নতুন শিল্প কারখানা গড়ে তুলবো। বেকারত্ব দূরীকরণে চাকরির ব্যবস্থা করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন উপযুক্ত শিক্ষা গ্রহন করো চাকরীর ব্যবস্থা আমি করবো।
পরে নবীনদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “কুড়েঘর” নামক ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।