জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, মাঠ প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, জনসেবা বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।