ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধীকে জোর করে পুলিশের বাসে তোলা হয়। সোমবার শিক্ষার্থীদের সংসদ ভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিরোধী জোট মঙ্গলবার এ কর্মসূচির ডাক দেয়।
দিল্লি পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে কংগ্রেস এবং বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রয়োজন হলে তিনি দিল্লিতে গিয়ে বিক্ষোভে অংশ নেবেন। তার দাবি, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে বিজেপি চাপে পড়বে।
বিক্ষোভস্থলে এনসিপি নেতা সুপ্রিয়া সুলে, কেরালার বিরোধীদলীয় নেতা ভি ডি সাথীসানসহ বিরোধী জোটের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, সরকার সংসদে নিট ইস্যুতে আলোচনায় রাজি ছিল। তবে পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যুক্ত করে বিরোধীরা আন্দোলন অব্যাহত রাখে, যা তার ভাষায় ‘অগণতান্ত্রিক’।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?