তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গেও দেশটি সংযুক্ত। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয়। তিনি বলেন, অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে।
তৃণমূল নেতা বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আহ্বানও জানান তিনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?