শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

গৃহকর্মীকে মারধর করায় পরীমণির বিরুদ্ধে থানায় জিডি

চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার। ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের […]

নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৫, ১৭:০৫

চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিংকি আক্তার গণমাধ্যমকে বলেন, এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমণির বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরীমণির এক বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো।

ওনার বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে দুই ঘণ্টা পরপর খাবার খাওয়াই। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও, বাসার অন্যান্য কাজও করানো হতো।

তিনি বলেন, ‘গত ২ এপ্রিল আমি পরীমণির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম- কি কি লাগবে। এ সময় বাচ্চাটা কান্না শুরু করে। এরমধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরীমণির পরিচিত এবং মাঝেমধ্যেই তার বাসায় আসেন, আমাকে বললেন, ‘বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও।’ তখন আমি সৌরভ ভাইকে বললাম, ভাই, বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, দুই ঘণ্টা হয়নি এখনো। আমি একটু কাজ করি, তারপর তাকে দুধ খাওয়াই।

পিংকি আক্তার বলেন, ‘আমি এখানে এসে জেনেছি, আমার আগে যে গৃহকর্মী ছিলেন, তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝেমধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরীমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন- আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি।

আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি, তাই আমি দুধ নিয়েছি। তখন পরীমণি আমাকে গালি দিয়ে বলেন, বাচ্চাটা কি তোর না আমার? এরপরই তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন।

ভুক্তভোগী গৃহকর্মী আরও বলেন, ‘তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন, তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম। আমি ভেবেছিলাম, তিনি হয়তো দুই-একটি থাপ্পড় দিয়ে থেমে যাবেন। কিন্তু তিনি থামলেন না- উল্টো আমার মাথায় আরও জোরে আঘাত করতে থাকলেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এই থাপ্পড়ের কারণে আমি এখনো বাম চোখে কিছু দেখতে পাই না।

তিনি বলেন, ‘ভয়ংকর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করবো। এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন, এই কারণে পরীমণি তাকেও গালিগালাজ করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।

পিংকি আক্তার অভিযোগ করে আরও বলেন, ‘প্রায় এক ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেকজন গৃহকর্মী, বৃষ্টিকে আমি বলি, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন বৃষ্টি আমাকে বলেন, পরীমণি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তখন আমি কাদের ভাইকে লুকিয়ে বাথরুমে গিয়ে ফোন দিই, তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই- সে যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেও আমাকে বলেন, পরীমণি এখন যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আর কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করি এবং পুলিশকে জানাই যেন তারা আমাকে উদ্ধার করে নিয়ে যায়। এরই মধ্যে আমি আমার এক কাজিনকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনিও ঘটনা জানতে পেরে পরীমণির বাসার সামনে আসেন। একই সময় পুলিশও আসে পরীমণির বাসার সামনে। এসব ঘটনা পরীমণি জানার পর তিনি বাসার আরেক গৃহকর্মী বৃষ্টিকে বলেন, আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন।

এর পরের ঘটনা জানিয়ে পিংকি আক্তার বলেন, ‘আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। তার মারধরের কারণে আমি এখনো অসুস্থ। আমি প্রাথমিকভাবে একটি জিডি করেছি, পরবর্তীতে আমি আরও আইনি পদক্ষেপ গ্রহণ করবো তার বিরুদ্ধে।

বিনোদন

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ […]

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম।

তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (২৭ আগস্ট) কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিনোদন

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের […]

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ১৪:১৩

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা।

মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের প্রকাশও বদলে যায়।

বিএনপি সরকারে আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে আসিফ আকবর বলেন, তখনই তিনি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলেন। তার ভাষায়, ‘এই ছাত্রদল-যুবদলের কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও দলকে ভালোবাসেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তবে দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় নতুন লোকের প্রবেশ ঘটবে—এটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে পরিবর্তনের জন্য সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মীদেরও আওয়াজ তোলার আহ্বান জানান আসিফ আকবর। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তিনি কাজ করে যাবেন। এ প্রসঙ্গে নিজের গানের কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ রাজনৈতিক পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি বা কমিউনিস্ট পরিচয় বহন করছেন। কিন্তু সবার আগে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসিফ আকবর বলেন, দেশের এই বিভাজন তাকে ভাবিয়ে তুলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় পরিচয়ের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।