রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

আতিফ আসলামের কনসার্টে ভিড়, নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক-শ্রোতা। বাংলাদেশেও নেহাত কম নয় এই গায়কের ভক্তের সংখ্যা। প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা-দর্শক মাতান তিনি। চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন আতিফ। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছর দ্বিতীয়বারের মতো শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে […]

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ১৭:০৫

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অগণিত দর্শক-শ্রোতা। বাংলাদেশেও নেহাত কম নয় এই গায়কের ভক্তের সংখ্যা। প্রতিনিয়তই কনসার্টে গান গেয়ে শ্রোতা-দর্শক মাতান তিনি। চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন আতিফ। সেই রেশ কাটতে না কাটতেই চলতি বছর দ্বিতীয়বারের মতো শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আতিফের কনসার্ট। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামে কনসার্টটির আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে এই কনসার্ট যেন চরম অব্যবস্থাপনা আর জনভোগান্তির উদাহরণ হয়ে রইল!

আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে আসা দর্শকেরা জানিয়েছেন আয়োজনের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর লোডশেডিং, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকসহ নানা অভিযোগ ছিল আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এদিকে এই কনসার্টকে কেন্দ্র করে এদিন উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দেয়, এতে করে বিমানবন্দরগামী ও বিদেশফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়- যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের আতিফ আসলাম। এদিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান। আয়োজকেরা জানিয়েছিল, বেশ কদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সঙ্গে এও জানিয়েছিল, ধারণক্ষমতার চেয়ে কম টিকিট বিক্রি করেছে তারা। তবে কনসার্ট ভেন্যুতে দেখা গেছে এর উল্টো চিত্র। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শককে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। আবার কনসার্ট উপভোগ করতে যারা টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে আয়োজকদের বিরুদ্ধে।

ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট বিকেল চারটায় শুরুর কথা থাকলেও এদিন কনসার্ট শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। ততক্ষণে দর্শকের দীর্ঘ সারি পৌঁছে যায় কাকলী বাসস্ট্যান্ড পর্যন্ত। এতে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত পুরো সড়ক স্থবির হয়ে যায়। ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় পুলিশ কর্মকর্তাদের।
ট্রাফিক গুলশান জোনের সহকারী কমিশনার আবু সায়েম গণমাধ্যমকে বলেন, ‘রাস্তার পরিস্থিতি ঠিক হতে রাত প্রায় তিনটা বেজে যায়। একের অধিক দর্শকদের লাইনের সঙ্গে টিকিট ছাড়া মানুষের কনসার্টে ঢোকার চেষ্টায় পুরো রাস্তা স্থবির হয়ে যায়। এর সঙ্গে পার্কিং ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের সামনে বিশাল জটলা তৈরি হয়। আমাদের টিমকে বেশ হিমশিম খেতে হয়। আয়োজকদের এসব বিষয়ে ভাবার দরকার ছিল। লাইনগুলো ঠিক রাখলে এ অবস্থা হতো না।’

আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন, তখন রাত পৌনে ৯টা। ওঠার পরপরই লোডশেডিংয়ের কারণে ধাক্কা খান তিনি। ২০ মিনিট বিরতির পর গাওয়া শুরু করেন, একটানা গাইলেন তিন ঘণ্টা। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টের টিকিট বিক্রি হয়েছে ম্যাজিক্যাল জোন, ফ্রন্ট জোন ও জেনারেল- এই তিন ক্যাটাগরিতে। ম্যাজিকেল জোনের টিকিটের মূল্য রাখা হয় ১০ হাজার টাকা।

আতিফ আসলামকে কাছ থেকে দেখতে এদিন রাজধানীর মিরপুর–১১ নম্বর থেকে পরিবারসহ কনসার্টে আসেন রবিন মাহমুদ। পরিবারের চার সদস্যের জন্য তিনি খরচ করেছেন ৪০ হাজার টাকা। কিন্তু মঞ্চের সামনে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক ও দাঁড়িয়ে থাকা দর্শকের কারণে কিছুই দেখতে পারেননি। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘টিকিট বিক্রি পর্যন্ত আয়োজকদের পাওয়া যায়। এরপর তারা লাপাত্তা। পরিবার নিয়ে গেটে হয়রানির শিকার হয়েছি। এত টাকা খরচ করেও কিছুই দেখতে পাইনি। এ আয়োজন নিয়ে চরম বিরক্ত আমরা। দেশ–বিদেশে অনেক আয়োজন দেখেছি, কিন্তু এখানে যা হলো, তা স্রেফ প্রতারণা।’

এদিন টিকিট সংগ্রহ করেও কনসার্টে ঢুকতে পারেননি দুই শতাধিক দর্শক। সন্ধ্যা সাড়ে সাতটায় গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বিষয়টি নিয়ে দর্শকেরা প্রশ্ন করলে তারা জানান, আয়োজক থেকে নির্দেশনা পেয়েই গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

কনসার্টে ঢুকতে না পেরে ফিরে গেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন ছিল, কিন্তু দায়িত্বরত ব্যক্তিদের তা জানানো সত্ত্বেও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। এখন আমি জানি না তাদের প্রশংসা করব, না নিরাপত্তা নিয়ে দুঃখবোধ করব।’

কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে আয়োজকদের প্রতি ক্ষোভ ঝাড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে কিছুক্ষণ পরই তিনি তার ফেসবুক পোস্টটি সরিয়ে নেন।

বিনোদন

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ […]

‘নেপালে ভয়াবহ বন্যা, চিন্তা করবেন না,দোয়া করবেন যেন নিরাপদে দেশে সন্তানের কাছে ফিরতে পারি’: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ০১:৩৫

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেখানে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম।

তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি।’

নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

অপু বিশ্বাস বলেন, ‘আগামীকাল (২৭ আগস্ট) কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।

বিনোদন

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার […]

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় জামিন আবেদন বাতিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

২৪-এর জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
তিনি আজ বৃহস্পতিবার হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা

তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।এ মামলায় সাংবাদিকদের মধ্যেও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহাসহ মোট ১৫ জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিনোদন

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের […]

‘কেউ স্থায়ী নয়’,এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, ছাত্রলীগ-যুবলীগও দেখেছি’: আসিফ আকবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৬, ১৪:১৩

সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, সময়ের সঙ্গে রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে। ছাত্রদল-যুবদলের বর্তমান নেতৃত্বও একসময় থাকবে না, যেমন আগে ছাত্রলীগ-যুবলীগের নেতৃত্ব পরিবর্তিত হতে দেখেছেন তারা।

মঙ্গলবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেন, ‘যুগে যুগে থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হবে।’ রাজনীতিতে পোশাক ও প্রতীকের পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের প্রকাশও বদলে যায়।

বিএনপি সরকারে আসার আগের একটি ভিডিওর প্রসঙ্গ তুলে আসিফ আকবর বলেন, তখনই তিনি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলেন। তার ভাষায়, ‘এই ছাত্রদল-যুবদলের কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি।’

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দেশ ও দলকে ভালোবাসেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তবে দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় নতুন লোকের প্রবেশ ঘটবে—এটি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে পরিবর্তনের জন্য সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মীদেরও আওয়াজ তোলার আহ্বান জানান আসিফ আকবর। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তিনি কাজ করে যাবেন। এ প্রসঙ্গে নিজের গানের কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ রাজনৈতিক পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি বা কমিউনিস্ট পরিচয় বহন করছেন। কিন্তু সবার আগে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসিফ আকবর বলেন, দেশের এই বিভাজন তাকে ভাবিয়ে তুলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় পরিচয়ের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।