শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-Torture WatchDog Bangladesh’-এর ক্যাম্পাস শাখা ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ (এসএসএন)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যেখানে আম্মার বিন আসাদকে সভাপতি ও সিফাত হাসান সাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়ের […]

জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৪ জানুয়ারী ২০২৬, ১৬:৩০

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-Torture WatchDog Bangladesh’-এর ক্যাম্পাস শাখা ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ (এসএসএন)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যেখানে আম্মার বিন আসাদকে সভাপতি ও সিফাত হাসান সাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ফিল্যান্ডার স্মিথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহফুজুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়।

জানা যায়, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক স্থানীয় সম্প্রদায় ও সচেতন মহলের সাথে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে। যারাই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সোচ্চারের জবি শাখার নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মার বিন আসাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিবকে মনোনীত করা হয়েছে।

যেখানে সহ-সভাপতি হিসেবে ফারহাত লামিয়া ও আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আহনাফ আতিফ দায়িত্ব পেয়েছেন।

​এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে রজব আল ফাহিম ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মামুন; অর্থ সম্পাদক হিসেবে তাহমিদ আব্দুল্লাহ রা’দ ও সহ-অর্থ সম্পাদক হিসেবে আশিক আহমেদ রাতুল; মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক হিসেবে ফাহিম হাসনাত ও সহ-মিডিয়া সম্পাদক হিসেবে মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​ট্রমা ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে তাসমিয়া তাহমিদ আপন এবং এই দপ্তরে সহ-সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহি, সানজিদা নূর, জুনায়েদ হাসান আরমান ও উম্মে নুসাইবা জামান দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল মিডিয়া সম্পাদক পদে নাগিব হাসান এবং সহ-সোশ্যাল মিডিয়া সম্পাদক হিসেবে মেহরাব হোসেন অপি ও মুসতাভি নাওযার খান নির্বাচিত হয়েছেন। লিয়াজোঁ সম্পাদক হিসেবে ফাহিম মুনতাসীর এবং সহ-লিয়াজোঁ সম্পাদক হিসেবে জয়নব হাছান দায়িত্ব পেয়েছেন।

​কমিটিতে ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছেন রিয়াতুল ইসলাম রাব্বি, মো: ইয়াহইয়া হাসান, মোহাম্মদ মুস্তাকিম, মোহন খন্দকার ও মো: আজমুল হক। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে লামিয়া অর্নি, সিফাত হোসেন, মৃত্তিকা আহমেদ, তুষান শরীফ, জান্নাতুল ফেরদৌস ও আযহারুল ইসলাম মনোনীত হয়েছেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সব ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।

কমিটির অনুমোদন দিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মাহফুজুল হাসান বলেন, “বাংলাদেশে নিরাপদ ও ভয়-ভীতিহীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় জবিতে এই ক্লাবের যাত্রা শুরু হলো। এর মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল তরুণ মানবাধিকার কর্মী তৈরি করা, যারা ক্যাম্পাসে অন্যায়, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিফাত হাসান সাকিব বলেন, “সোচ্চার একটি দায়িত্বশীল ও জনসচেতনতামূলক সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া। ক্যাম্পাসে র‍্যাগিং, রাজনৈতিক হয়রানি বা যেকোনো হেনস্তার শিকার শিক্ষার্থীদের পাশে মানবিকতা ও সাহস নিয়ে দাঁড়াবে সোচ্চার। শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

নবনির্বাচিত সভাপতি আম্মার বিন আসাদ বলেন, “সোচ্চার বরাবরই দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক ও অরাজনৈতিক সব ধরনের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোচ্চারের নতুন কমিটির এই যাত্রা মানবাধিকারভিত্তিক লড়াইকে আরও সংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, ‘সোচ্চার’ মূলত যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা, যা বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও বিকাশে কাজ করে। সংস্থাটি জাতি, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ন্যায়বিচার, সমতা এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

রাজনৈতিক ও অরাজনৈতিক নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা রোধসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংস্থাটি গবেষণা, মিডিয়া প্রকাশনা ও নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।