শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

জবিতে আয়োজিত হলো ৬ষ্ঠ ফটোগ্রাফি ওয়ার্কশপ

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে ৬ষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ওয়ার্কশপ-২০২৫। শনিবার (১১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভিসি রুমে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৯ ঘণ্টাব্যাপী ফটোগ্রাফি বিষয়ক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ওয়ার্কশপটি তিনটি ভিন্নধর্মী সেশনে বিভক্ত ছিল: ১️। মৌলিক ফটোগ্রাফি ২️। […]

প্রতিনিধি ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে ৬ষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ওয়ার্কশপ-২০২৫।

শনিবার (১১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভিসি রুমে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৯ ঘণ্টাব্যাপী ফটোগ্রাফি বিষয়ক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ওয়ার্কশপটি তিনটি ভিন্নধর্মী সেশনে বিভক্ত ছিল:

১️। মৌলিক ফটোগ্রাফি

২️। দৃশ্য শিল্পের সন্ধানে আলোর ভাষা

৩️। ফটোগ্রাফি ক্যারিয়ারের যাত্রাপথ

প্রতিটি সেশনে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখার পাশাপাশি আলো, ছায়া, ফ্রেমিং, কম্পোজিশন এবং ভিজ্যুয়াল স্টোরি টেলিংয়ের নানা দিক সম্পর্কে গভীরভাবে জানতে পারেন।

ওয়ার্কশপে ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফটোগ্রাফি জগতে পরিচিত তিনজন প্রশিক্ষক: সুদীপ্ত সালাম, মোঃ রাকিবুল হাসান এবং অঙ্কুর রায়। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও কর্মজীবনের গল্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার বাস্তব দিকগুলো তুলে ধরেন।

ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা জানান, এই কর্মশালার মাধ্যমে নবীন ফটোগ্রাফাররা ক্যামেরা ব্যবহারের মৌলিক কৌশল, আলো নিয়ন্ত্রণ, সাবজেক্ট নির্বাচন, এবং ফটো স্টোরি নির্মাণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। এছাড়া, প্রত্যেক অংশগ্রহণকারীকে হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে, যা তাদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ এলিট বলেন, “আমি একজন শখের ফটোগ্রাফার। আজকে এই কর্মশালার মাধ্যমে জানতে পারলাম ফটোগ্রাফিও কীভাবে একটা ভালো ক্যারিয়ার অপশন হতে পারে।

এছাড়াও আজকের ওয়ার্কশপ থেকে ফটোগ্রাফি সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন আলোর ব্যবহার ও কম্পোজিশনসহ আরও অনেক বিষয় বিস্তারিত শেখানো হয়েছে। যদি কখনো প্রফেসনাল ফটোগ্রাফি করা হয় তাহলে আজকের দিক নির্দেশনাগুলোও কাজে লাগাতে পারবো। আশা করছি ভবিষ্যতেও ফটোগ্রাফিক সোসাইটি এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ ছোলায়মান খান বলেন, “আমাদের কার্যনির্বাহী কমিটি গঠনের পর এটিই ছিলো প্রথম কর্মশালা। এই ৬ষ্ঠ ফটোগ্রাফি ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ফটোগ্রাফি সম্পর্কে গভীর জ্ঞান, সৃজনশীল চিন্তন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চেয়েছি। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এবং উন্নত কাঠামোয় এ ধরনের কর্মশালার আয়োজন করব।”

দিনব্যাপী এই ফটোগ্রাফি ওয়ার্কশপ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় জীবনে এমন কার্যকর ও সৃজনশীল কর্মশালা তাদের আগামীর পথচলায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।