মনিরুল ইসলাম, নাটোর
নাটোর শহরের বড়ভিটা এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত এক তরুণীর -২০ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারী) বেলা দুইটার দিকে বড়ভিটা সংলগ্ন ভেদরার বিল এলাকারএকটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, আজ সোমবার দুপুরে এলাকাবাসী পুকুরপাড়ে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মৃতদেহ দেখে পুলিশকে জানায়। নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে । উপস্থিত এলাকাবাসী জানান ওই তরুণী বয়স ১৫ থেকে ২০ বছর হবে। তবে এই এলাকার কেউ তাকে চিনতে পারে নাই। নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাস পাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।