দুমকী :পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও দুমকী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।শনিবার ভোর ৪টায় ঢাকার গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় তার ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান সিকদারের ছেলে জিহাদ সিকদার জানান, তার বাবা অসুস্থ থাকায় চিকিৎসার উদ্দেশ্যে কিছুদিন ধরে তার বাসায় অবস্থান করছিলেন।
তিনি আরও জানান, পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে শনিবার বিকেলে তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “আটকের বিষয়ে দুমকী থানায় এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি।”