জুয়েল রানা,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম রৌমারী উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫- ১১ অগ্রহায়ণ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য
, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজ্জ্বল কুমার হালদার উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি, আব্দুল কাইয়ুম চৌধুরী উপজেলা কৃষি কর্মকর্তা অফিসার ,
সভাপতিত্ব ছিলেন কামরুজ্জামান পাইকার উপজেলা প্রাণিসম্পদ অফিসার রৌমারী কুড়িগ্রাম, ও সদস্য সচিব প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ বাস্তবায়ন কমিটি রৌমারী কুড়িগ্রাম,
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কামরুজ্জামান পাইকার বলেন, দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি জাতীয় প্রাণিসম্পদ, সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রৌমারী উদ্যোগে আজ ২৬ নভেম্বর বুধবার প্রত্যেক বছরের ন্যায় দিবস টি যথাযথভাবে পালন করতে পেরে ধন্য মনে করছি, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কার্যক্রম শেষ করেন,