নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবীগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে নবীগঞ্জে নতুন লাইটেস স্ট্যান্ডের শুভ উদ্বোধন এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নবীগঞ্জ-শেরপুর সড়কের লেডিস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সামাদুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোফায়েল আহমদ এবং উপস্থাপনা করেন সাহেল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু।
এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মুজিদ, যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ
তালুকদার, মিজানুর রহমান মিতু,খেলু মিয়া সহ সভাপতি, সফিক মিয়া যগ্ম সম্পাদক, নুর ইসলাম মুন্সি শ্রম সম্পাদক,কাজল মিয়া সদস্য,মিজান মিয়া,বাসিত মিয়া সাবেক অর্থ সম্পাদক,হেলিম মিয়া, এহিয়াখান, মতিলাল রায়,সহ আরও অনেক শ্রমিক ইউনিয়নের নেত্বিবৃন্দ উপস্থিত থাকেন।
বিদায়ী সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “দীর্ঘ সময় নবীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। এই সময়ে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনারা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। নবীগঞ্জের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা কখনো ভুলতে পারব না। সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত লাইটেস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন এবং বিদায়ী ইউএনও মো. রুহুল আমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।