মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রতীক্ষিত ‘স্বপ্নের শিশু পার্ক’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত পার্কের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “শিশুরা একটি জাতির ভবিষ্যৎ। তাদের আনন্দ, সৃজনশীলতা ও মানসিক বিকাশে সুস্থ বিনোদনের ভূমিকা অপরিসীম। এই শিশু পার্ক টঙ্গীবাড়ীর মানুষের জন্য একটি আনন্দদায়ক সংযোজন।” তিনি পার্কের রক্ষণাবেক্ষণ এবং মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সাব-রেজিস্ট্রার মো. মোজাফফর হোসেন, থানা তদন্ত কর্মকর্তা কাজী মাসুদ, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর এবং বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান।
এছাড়া সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিশু–কিশোরদের বিনোদনের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন পার্কটির উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। উদ্বোধনের পর শিশু ও অভিভাবকদের ভিড়ে পার্কে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।